Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

আন্তর্জাতিক

কুয়েতের তেল ও পানি শোধনাগারে হামলা চালাল ইরান

By আওয়াজ সিলেট
04/04/2026 1 Min Read
0

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে ইরানের যুদ্ধের ৩৫তম দিনে মধ্যপ্রাচ্যের উত্তেজনা এক নতুন মাত্রায় পৌঁছেছে।  শুক্রবার (৩ এপ্রিল) কুয়েতের গুরুত্বপূর্ণ জ্বালানি ও পানি অবকাঠামো লক্ষ্য করে ইরান ভয়াবহ ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।

কুয়েতি কর্তৃপক্ষের বরাতে জানা যায়, স্থানীয় সময় শুক্রবার দ্বিপ্রহরের ঠিক আগে একটি বিদ্যুৎ ও লোনা পানি শোধনাগার ইরানি হামলার শিকার হয়।  তবে এই হামলায় ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

এর আগে শুক্রবার ভোরে কুয়েতের অন্যতম বৃহৎ তেল শোধনাগার ‘মিনা আল-আহমাদি’-তে ড্রোন হামলা চালানো হয়।  রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা জানিয়েছে, এই হামলার ফলে শোধনাগারের বেশ কয়েকটি অপারেশনাল ইউনিটে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।  দ্রুত সেখানে দমকল বাহিনী মোতায়েন করা হয়েছে।  তবে কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে এই ঘটনায় কোনো কর্মী হতাহত হননি এবং তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার যে গুজব উঠেছিল তা ভিত্তিহীন।  পরিবেশ অধিদপ্তর বর্তমানে ওই এলাকার বাতাসের মান পর্যবেক্ষণ করছে।

এ নিয়ে তৃতীয়বারের মতো এই শোধনাগারটি আক্রান্ত হলো।  কুয়েত উপকূল থেকে ইরানের দূরত্ব মাত্র ৮০ কিলোমিটার হওয়ায় দেশটি ইরানের জন্য সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।  শুক্রবার দিনভর কুয়েতজুড়ে সাইরেন এবং মাঝ আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিরোধের শব্দ শোনা গেছে।  কুয়েত ও উপসাগরীয় দেশগুলো সুপেয় পানির জন্য শোধনাগারগুলোর ওপর ব্যাপকভাবে নির্ভরশীল হওয়ায় এই হামলা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে।  এর আগে ৩০ মার্চ অনুরূপ এক হামলায় এক ভারতীয় নাগরিক নিহত হয়েছিলেন।  যদিও ইরান এসব হামলায় তাদের সংশ্লিষ্টতা অস্বীকার করে এর জন্য ইসরায়েলকে দায়ী করেছে।

সূত্র: আলজাজিরা।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

সরকার দেশের মানুষের কষ্ট বোঝে বলেই তেলের দাম বাড়ায়নি: আব্দুল মোক্তাদির

Next

জগন্নাথপুরে গরীব অসহায় ও মেধাবী শিশু শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরন

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.