1. info@www.awazsylhet.com : - :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
সিলেটে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ গোদাগাড়ীতে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আগামী ৩০ এপ্রিল সিলেট আসছেন প্রধানমন্ত্রী: আমিনুল হক সিলেটে ‘অযৌক্তিক জরিমানা’ অভিযোগে সব পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা রাজশাহীতে টোকেনে তেল দেয়া হচ্ছে মর্মান্তিক ট্রাজেডির ঘটনায় জগন্নাথপুর ও দিরাই থানায় ৯ দালালের বিরুদ্ধে মামলা প্রভাষক বদরুল ইসলাম ও এম এ রব্বানী ওমরা পালনে সৌদি যাচ্ছেন অবৈধ ভাবে লিবিয়া থেকে গ্রীস যাওয়ার পথে সুনামগঞ্জের তিন উপজেলার ১১ জনের মৃত্যু ছফির আলম কোরেশীর মায়ের মৃত্যুতে সাংবাদিক ও বিভিন্ন মহলের শোক

গোদাগাড়ীতে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি:-

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ এর অভিযানে গোদাগাড়ী উপজেলা থেকে ককটেল তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করা হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, প্রতিষ্ঠার পর থেকেই বাহিনীটি দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস, মাদক, অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সিপিএসসি, র‌্যাব-৫ গত ৩১ মার্চ ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

সেদিন রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বিজয়নগর এলাকায় র‌্যাবের একটি আভিযানিক দল অভিযান চালায়। এ সময় একটি সাদা প্লাস্টিকের ব্যাগের ভেতরে স্বচ্ছ পলিথিনে রাখা বিস্ফোরক সদৃশ পদার্থ (গান পাউডার) এবং একটি লাল শপিং ব্যাগের ভেতরে কাঁচের গুঁড়া পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি করে ১২ কেজি ৫৮০ গ্রাম গান পাউডার এবং ২ কেজি ১৪০ গ্রাম কাঁচের গুঁড়া উদ্ধার করা হয়। পরে বিধি মোতাবেক আলামতগুলো জব্দ করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত এসব আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব