1. info@www.awazsylhet.com : - :
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সর্বশেষ :
সিলেটে ৭২ ঘণ্টার ব্যবধানে ৭০ লাখ টাকা ছিনতাই, গ্রেফতার ৯ বিশ্বকাপে ট্রেন ও বাসের ভাড়া কমল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ উদ্দিন, সম্পাদক শামীমা দেশ ও জাতিকে সামনে এগিয়ে নিতে সকলের সার্বিক সহযোগীতার প্রয়োজন, -এমপি মাহফুজা হান্নান রাজশাহীতে জম্বি মাদক আতঙ্ক রানীশংকৈলে একাত্তরের বীরাঙ্গনা শ্রী টেপরী রানীর শেষ বিদায় রাষ্ট্রীয় মর্যাদায় প্রবাস জীবনের ইতি টেনে জনসেবায় আতাউর রহমান: বাংলা বাজার ইউনিয়নে নতুন নেতৃত্বের সুর বড়লেখার প্রশাসনের অভিযান,অবৈধ জাল ও বাঁধ অপসারণ গাছে বেঁধে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ২ রাণীশংকৈলে ৩৩তম বৈশাখী মেলার উদ্বোধন, বসেছে প্রায় দুই শতাধিক স্টল

বড়লেখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

 

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধিঃ-

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে বড়লেখা উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৬ মার্চ (বৃহস্পতিবার) বিকাল ৪ ঘটিকায় উপজেলা প্রশাসনের জনমিলন কেন্দ্রে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে বড়লেখা উপজেলা শিল্পকলা একাডেমি, জাসাস বড়লেখা উপজেলা শাখা, তারুণ্য নাট্যগোষ্ঠী, নাট্যযোদ্ধা সিলেট, নজরুল একাডেমী, প্রথমা সংগীত একাডেমি, উদিচী শিল্পীগোষ্ঠী, বড়লেখা উপজেলা বাউল শিল্পী সংগঠন, শ্রমিক বাউলশিল্পী সংগঠনসহ উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন গান, নাটক ও নৃত্য পরিবেশন করে।

তন্মধ্যে, মোঃ তাজুল ইসলাম রচিত এবং মোঃ শহীদ-উল প্রিন্স নির্দেশিত জাসাস পরিবেশিত নাটক “অগোচর মুক্তিযোদ্ধা” এবং ফুজায়েল আহমদ রচিত এবং বদরুল ইসলাম মনু নির্দেশিত তারুণ্য নাট্যগোষ্ঠীর মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক “একজন মুক্তিযোদ্ধার গল্প” দর্শকদের মন কাড়ে।

পরিশেষে, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী উপস্থিত সকল সাংস্কৃতিক সংগঠন এবং শিল্পীদের ভূয়সী প্রশংসা ও আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব