1. info@www.awazsylhet.com : - :
রবিবার, ১০ মে ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
শার্শার বসতপুরে পরকীয়ার জেরে যুবক খুন, গোয়াল ঘরে পুঁতে রাখা মরদেহ উদ্ধার।অতঃপর ৪ জন আটক। ভারতে পাচার হওয়া এক বাংলাদেশী নারীকে বেনাপোল দিয়ে দেশে ফেরত। জগন্নাথপুরে স্কুলের পাশে আনাস আলী নামের যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। আউল-ফাউল বক্তাদের নিয়ন্ত্রণ ছাড়া ইসলামি হুকুমত অসম্ভব : হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী জগন্নাথপুর পাগলা সড়কে ডাকাতির রহস্য উদ’ঘাটন পুলিশের অভিযানে গ্রে’ফতার ২ বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ গুরুতর অসুস্থ- হাসপাতালে ভর্তি, দোয়া কামনা বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক রেলকর্মকর্তা ? বড়লেখায় শ্রুতিনন্দন একাডেমীর সঙ্গীত ও আবৃত্তি বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত পুলিশ ক্লিয়ারেন্স জালিয়াতি মামলায় ওসমানীনগরে দলিল লেখক আটক পুলিশ ক্লিয়ারেন্স জালিয়াতি মামলায় ওসমানীনগরে দলিল লেখক আটক

জগন্নাথপুর বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার গ্রেফতার ৪

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি:-

সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিপুল পরিমাণ বিদেশী ও দেশীয় অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার করে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৪) মার্চ বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাই করা ফেসবুক ফেইজ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ২টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের একটি অভিযান দল জগন্নাথপুর উপজেলায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৪ জন সন্ত্রাসী গ্রেফতার করে। অভিযানে, ১টি ৭.৬৫ মিঃ মিঃ বিদেশি পিস্তল, ২টি .২২ সিক্স-শট বিদেশি রিভলভার, ১টি একনলা বন্দুক, ১টি ১২ বোর পাইপ গান, ১ রাউন্ড ৭.৬৫ মিঃ মিঃ বিদেশি পিস্তলের অ্যামুনিশন, ৬ রাউন্ড .২২ রিভলভার অ্যামুনিশন, ৭ রাউন্ড ১২ বোর শটগান অ্যামুনিশন, ১৪০০ রাউন্ড ৫.৫ মিঃ মিঃ এয়ারগানের অ্যামুনিশন, ১টি ৩৬ ইঞ্চি ধারালো তলোয়ারসহ মোট ১৫ টির অধিক বিভিন্ন প্রাণঘাতী ধারালো অস্ত্র, বিভিন্ন ধরনের মাদক এবং মাদকদ্রব্য সেবনের উপকরণ উদ্ধার করা হয়।

ফেইজ আরো লেখা হয়, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখা, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, চোরাচালান দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে সর্বদা বদ্ধপরিকর। জনজীবনে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব