1. info@www.awazsylhet.com : - :
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
জগন্নাথপুরে মাদক মামলার আসামীসহ গ্রেফতার- ৪ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ বড়লেখা থানার ওসি মোঃ মনিরুজ্জামান খান কলকলিয়া ইউনিয়নের গ্রামীন দুস্থ নারীদের মাঝে ভিডব্লিউবি কর্মসূচীর চাল বিতরন রাণীশংকৈলের ভাটাপাড়ায় জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপি জহরত আদিব চৌধুরী পীরগঞ্জে আগুন ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা, ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত জগন্নাথপুরের রুহুল বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরাসহ ট্রাক আটক:গ্রেফতার ১ ভারতে পাচার দুই বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটের মাধ্যমে স্বদেশে ফেরত। পাস কার্ড সংকটে দুঃখ প্রকাশ, সিলেট যুবদল নেতাদের ক্ষমা প্রার্থনা

বিশিষ্ট ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তি হানিফ পারভেজের ঈদের শুভেচ্ছা

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

বড়লেখা প্রতিনিধি:- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বড়লেখাসহ সারাদেশের ব্যবসায়ী,সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও জনসাধারণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বড়লেখা সিটি ক্লিনিকের প্রতিষ্ঠাতা পরিচালক, হানিফ মুবাইল এন্ড বিকাশ কাষ্টমার কেয়ারের স্বত্বাধিকারী, সম্মিলিত জোট বড়লেখা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তারুণ্য নাট্য গোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হানিফ পারভেজ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর ধনী-গরিব ভেদাভেদ ভুলে মানুষকে এক কাতারে শামিল করে। পাশাপাশি হিংসা-বিদ্বেষ, অহংকারসহ সব অন্যায় আর পাপাচার মুছে দিয়ে নতুন করে সুখী জীবনযাপন শুরু করার তাগিদ এনে দেয়।

বিশিষ্ট ব্যবসায়ী ও সংবাদকর্মী হানিফ পারভেজ আরো বলেন, ঈদুল ফিতর ধনী-গরিবসহ সব শ্রেণির মুসলমানের মধ্যে নিবিড় ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। ঈদের দিনে আমাদের সব ভেদাভেদ ভুলে গিয়ে মানুষে মানুষে দয়া, সাম্য, ঐক্য ও ভালোবাসার এক মহাসেতুবন্ধন তৈরি করতে হবে। হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠন এবং সমাজের অবহেলিত, বঞ্চিত ও নির্যাতিত মানুষের কল্যাণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্ঠা চালাতে হবে।

তিনি সার্বিক মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি কামনা করে ব্যবসায়ীসহ সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান এবং সবার জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক- এই কামনা করেন।  ঈদের এই আনন্দ সবার মধ্যে ঐক্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব