1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপি জহরত আদিব চৌধুরী পীরগঞ্জে আগুন ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা, ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত জগন্নাথপুরের রুহুল বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরাসহ ট্রাক আটক:গ্রেফতার ১ ভারতে পাচার দুই বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটের মাধ্যমে স্বদেশে ফেরত। পাস কার্ড সংকটে দুঃখ প্রকাশ, সিলেট যুবদল নেতাদের ক্ষমা প্রার্থনা সুনামগঞ্জের মধ্যনগরে বোয়ালা হাওড়ের বাঁধ ভেঙে ফসল ডুবছে যৌন নিপীড়ন মামলায় রাজশাহীর সাংবাদিক কারাগারে বড়লেখায় শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবস পালন সাংবাদিক হারুনউর রশিদ’র মৃত্যুতে বিশ্বনাথ প্রেসক্লাবের শোক

ঈদের শুভেচ্ছা জানালেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম জেলা যুগ্ম আহবায়ক রাসেল

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি:-

‎দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর সমাগত।

এই আনন্দঘন মুহূর্ত উপলক্ষে বড়লেখা উপজেলার সর্বস্তরের মানুষ ও দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধের প্রজন্ম মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম আহবায়ক সাইফুল আলম রাসেল।

এক শুভেচ্ছা বার্তায় সাইফুল আলম বলেন, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি।তবে এই আনন্দ কেবল ব্যক্তিগত নয়, বরং সাম্য ও ভ্রাতৃত্বের এক অনন্য উদাহরণ।‎​‎​

শুভেচ্ছা বিনিময়কালে তিনি ত্যাগের মহিমা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের ওপর গুরুত্বারোপ করে বলেন:‎​”দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের জন্য আনন্দ, সংযম ও ত্যাগের বার্তা নিয়ে আসে। আমি মহান আল্লাহর কাছে দোয়া করি—তিনি যেন আমাদের সকলের রোজা, নামাজ ও ইবাদত কবুল করেন এবং আমাদের জীবনকে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে দেন।

সাইফুল আলম রাসেল আরও উল্লেখ করেন যে, ঈদের প্রকৃত শিক্ষা হলো সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। তিনি তরুণ প্রজন্ম ও ছাত্রসমাজকে ঈদের এই খুশিতে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার এবং একটি সুন্দর, ন্যায়বিচারভিত্তিক সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। পরিশেষে তিনি বড়লেখাবাসীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সবার জন্য নিরাপদ ও আনন্দময় ঈদ প্রত্যাশা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব