Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সারা দেশ

ঠাকুরগাঁওয়ে পেট্রোল নিতে ভোগান্তি, ইফতারের পর ফিলিং স্টেশনে মোটরসাইকেলের দীর্ঘ লাইন

By আওয়াজ সিলেট
18/03/2026 1 Min Read
0

 

ঠাকুরগাঁও প্রতিনিধি:, হাসিনুজ্জামান মিন্টু:-

ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় পেট্রোল সংগ্রহ করতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন মোটরসাইকেল চালকেরা। ইফতারের পর থেকেই জেলার কয়েকটি ফিলিং স্টেশনের সামনে মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা গেছে, যেখানে অনেক চালককে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) রাতে জেলার দুরামারি এলাকার সুরমা ফিলিং স্টেশন এবং রানীশংকৈল উপজেলার জুই ও রফিক ফিলিং স্টেশনে এমন চিত্র লক্ষ্য করা যায়। পেট্রোল নিতে আসা অনেক চালক জানান, মাত্র ২০০ থেকে ৩০০ টাকার জ্বালানি সংগ্রহের জন্যও তাদের দুই থেকে তিন ঘণ্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইফতারের পর হঠাৎ করে মোটরসাইকেলের সংখ্যা বেড়ে যাওয়ায় ফিলিং স্টেশনগুলোতে চাপ সৃষ্টি হয়। ফলে স্টেশনগুলোর সামনে দীর্ঘ লাইন তৈরি হয়ে এলাকায় সাময়িকভাবে যানজটের মতো পরিস্থিতিরও সৃষ্টি হয়।

অপেক্ষমাণ কয়েকজন চালক জানান, দীর্ঘ সময় লাইনে থাকার কারণে অনেকে তারাবির নামাজ আদায় করতে পারেননি। পরিস্থিতি সামাল দিতে পুলিশ সদস্যদেরও ঘটনাস্থলে উপস্থিত থাকতে দেখা যায়। তবে অতিরিক্ত ভিড়ের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদেরও বেশ বেগ পেতে হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

বড়লেখায় ইসলামী ছাত্র মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

Next

রাজশাহীতে পরিত্যক্ত ২১টি ককটেল উদ্ধার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.