1. info@www.awazsylhet.com : - :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
১৭ মার্চ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, বাঙালির স্বাধীনতার ইতিহাসে এক অনন্য অধ্যায় বড়লেখাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ওসি মনিরুজ্জামান খান গোদাগাড়ীতে এএসআই লতিফার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দুঃস্থদের মাঝে যাকাতের চেক বিতরণ বরেন্দ্র প্রেসকাব সভাপতিকে হামলায় দুই আসামীর রিমান্ড মঞ্জুর জগন্নাথপুর পৌরবাসীসকে ঈদুল ফিতরের শুভেচছা জানালেন সম্ভাব্য মেয়র প্রার্থী আব্দুল মতিন লাকি ঝিকরগাছা শংকরপুরে সাবেক ছাত্র নেতা ফারুক হোসেনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ। ঈদকে সামনে রেখে ফেঞ্চুগঞ্জ বাজারে ট্রাফিক নিয়ন্ত্রণে বণিক সমিতির শক্ত অবস্থান প্রধানমন্ত্রীর ঈদ সেলামী গ্রহণ করলেন সিসিক প্রশাসক আঃ কাইয়ুম চৌধুরী বড়লেখায় নিসচা’র উদ্যোগে ইফতার বিতরণ

বড়লেখাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ওসি মনিরুজ্জামান খান

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি:-

বড়লেখা উপজেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান।

এক শুভেচ্ছা বার্তায় এই কর্মকর্তা বলেন, মাসব্যাপী সিয়াম সাধনা শেষে খুশির বার্তা নিয়ে আসা পবিত্র ঈদুল ফিতর সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তুলবে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। পবিত্র ঈদুল ফিতরের মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক সকল মুসলিম উম্মাহর জীবন।

ঈদের এই উৎসবের মধ্যদিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক। প্রতি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা- এটিই ঈদুল ফিতরে প্রত্যাশা।

ঈদকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ বাহিনী প্রস্তুত রয়েছে জানিয়ে ওসি বলেন, উপজেলার পর্যটন স্পটসমূহে আগত পর্যটকদের নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে একাধিক ইউনিট সার্বক্ষণিক টহলে থাকবে। অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে উপজেলাবাসীর সহযোগিতা কামনা করেছেন ওসি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব