1. info@www.awazsylhet.com : - :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
রিকশা চালক নকির চরম অসহায় বড়লেখা শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার হলেন জয়নাল আবেদীন বিশ্বনাথে ডাকাতের সর্দার রাজু গ্রেপ্তার। বিশ্বনাথে,পূর্ব বিশ্বনাথ সোসাইটি’র কমিটি গঠন মামুন সভাপতি, সাহিদ সম্পাদক, আহাদ কোষাধ্যক্ষ বালিয়াডাঙ্গীতে সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ রাজশাহীতে চোলাই মদ সহ গ্রেপ্তার ৪ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন ইউপি সদস্য সকলের কাছে দোয়াপ্রার্থী ঝিকরগাছা শংকরপুরে আদম ব্যাবসায়ী নজরুলের খপ্পরে পড়ে অনেক পরিবার অসহায়। তানোরে ১.৫ কি: মি: রাস্তা পাকাকরণের শুভ উদ্বোধন নিম্ন আয়ের মানুষের কথা ভেবেই বাজেট : এমপি তাহসিনা রুশদীর লুনা

জগন্নাথপুরে আল ফাতেমা ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউ, কে এর উদ্যোগে ঈদের খাদ্য সামগ্রী বিতরন

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি:- মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে আল ফাতেমা ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউ, কে এর উদ্যোগে জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জগন্নাথপুর পৌর নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী, যুক্তরাজ্য প্রবাসী মোঃ আব্দুল মতিন লাকির অর্থায়নে ও একতা যুব সংঘের তত্বাবধানে জগন্নাথপুর ৬ নং ওয়ার্ডের হাশিমাবাদ গ্রামের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

১৪ মার্চ শনিবার বাদ জোহর জগন্নাথপুর পৌরশহরের ৬নং ওয়ার্ডের হাশিমাবাদ আবাসিক এলাকায় একতা যুব সংঘের সাধারণ সম্পাদক রবিউল ইসলামের বাসভবনে সংঘটনের সভাপতি কবির হোসেনসহ গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বি ও তরুন যুবকদের উপস্থিতিতে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

শতাধিক মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন একতা যুব সংঘের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ গন্যমান্য মুরব্বিগন। এছাড়াও পর্যায়ক্রমে ৩,৪ ও ৫ নং ওয়ার্ডে এই খাদ্য সামগ্রী বিতরন করা হবে। আব্দুল মতিন লাকি কিছু মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। ৩,৪ ও ৫ নং ওয়ার্ডে প্রায় চার শতাধিক পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরন করা হবে আগামীতেও আমার এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

একতা যুব সংঘের সভাপতি কবির হোসেন ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন, আব্দুল মতিন লাকি ভাই প্রায় তিন বছর যাবত হাশিমাবাদ আবাসিক এলাকায় এই খাদ্য সামগ্রী বিতরন করে আসছেন, আমার তাহার এই রকম উদ্যোগ নেয়ার জন্য আমরা কৃতজ্ঞত। আমরা আশা করি তিনির এরকম উদ্যোগ যেন অব্যাহত থাকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব