1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটির অনুষ্ঠিত সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল তরুণ শ্রমিকের রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে বড়লেখায় প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা পাবেন প্রায় ৫ হাজার অসচ্ছল চা বাগানের শ্রমিক বড়লেখার একজন মানবিক ইউএনও গালিব চৌধুরীর বিদায় বাঘায় অটোরিক্সা চোর গ্রেফতার জগন্নাথপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ১ জগন্নাথপুরে মরহুম ওলিউর রহমান মালেকা জনকল্যান ট্রাষ্টের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরন। পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা

যাত্রীদের বিমানবন্দরে যে অনুরোধ জানাল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ওই অঞ্চলে সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। একই সঙ্গে যাত্রীদের জন্য জরুরি নির্দেশনা জারি করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আঞ্চলিক অস্থিতিশীলতার কারণে কুয়েত, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা আপাতত বন্ধ রয়েছে। তাই যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্স ও ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে ভ্রমণ সংক্রান্ত সর্বশেষ তথ্য নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।

এর আগে শনিবার বিকেল থেকে দাম্মাম, জেদ্দা, মদিনা, রিয়াদ, শারজাহ, আবুধাবি, দুবাই ও কুয়েতসহ মধ্যপ্রাচ্যের সব রুটে ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়।

শুক্রবার রাত থেকে মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক পদক্ষেপ এবং পাল্টা হামলার ঘটনায় তেহরানসহ বিভিন্ন এলাকায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর প্রভাব আন্তর্জাতিক আকাশপথেও পড়েছে। নিরাপত্তা ঝুঁকির কারণে বিভিন্ন দেশের এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যমুখী ফ্লাইট বাতিল বা স্থগিত করেছে। একই কারণে ঢাকা থেকেও আপাতত ওই অঞ্চলের সব ফ্লাইট বন্ধ রাখা হয়েছে।

ফ্লাইট পুনরায় চালুর নির্দিষ্ট সময় এখনো ঘোষণা করা হয়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক ও আকাশপথ নিরাপদ হলেই ধাপে ধাপে ফ্লাইট পরিচালনা আবার শুরু করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব