1. info@www.awazsylhet.com : - :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর জরুরি সভা ও আহবায়ক কমিটি গঠন বিশ্বের কাছে বিশ্বনাথের নাম উজ্জ্বল করেছে তানভীর বলেছেন-এমপি লুনা ঠাকুরগাঁও সদরে পৃথক দুই স্থানে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য সিলেটে সালিশি বৈঠকে মারামারি, নিহত ১ দক্ষিণ আফ্রিকায় গুলিতে রাণীশংকৈলের তরুণ প্রবাসী নিহত, মরদেহ ফেরাতে পরিবারের আকুতি তুচ্ছ ঘটনায় ভ্যানচালককে পিটিয়ে হত্যা বড়লেখায় ৪ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার জগন্নাথপুর পৌরসভার সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল মতিন লাকি রাণীশংকৈল উপজেলা পরিষদে উত্তেজনা: পিআইও অফিস ঘিরে সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে এর সম্মেলন অনুষ্ঠিত

বড়লেখায় “মরা কাকড়া” খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন নাসির উদ্দিন মিঠু এম পি

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

 

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি:

বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী হাকালুকি হাওর এলাকার “মরা কাকড়া নামক খালের পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গল বার(২৪ ফেব্রুয়ারী) খনন কাজের উদ্বোধন করেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু এম পি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দর রব, ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

উদ্বোধনী বক্তব্যে এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, হাওরাঞ্চলের প্রাণ-প্রকৃতি ও কৃষিনির্ভর অর্থনীতি রক্ষায় খাল পুনঃখনন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে পানি চলাচলে বিঘ্ন সৃষ্টি করছিল, ফলে কৃষি ও মৎস্যসম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছিল। পুনঃখননের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং কৃষক ও জেলেরা উপকৃত হবেন।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের উন্নয়ন ও স্বনির্ভরতার যে স্বপ্ন দেখেছিলেন, তার অসম্পন্ন কাজ ভবিষ্যতে তারেক রহমান এর নেতৃত্বে সম্পন্ন হবে। উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, মরা কাকড়া খালের পুনঃখনন কাজ দ্রুত সম্পন্ন হলে হাকালুকি হাওরের পানি নিষ্কাশন ও সেচ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব