1. info@www.awazsylhet.com : - :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশ্বনাথ উপজেলা এনসিপি’র আহবায়ক কমিটি গঠন। ঠাকুরগাঁওয়ে টাইলসের কাজের সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের জগন্নাথপুরে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের অনুদান বিতরণ বিশ্বনাথে ৫শত পরিবারের মধ্যে ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ । রাজশাহীতে ৪৫০ টাকার জন্য বন্ধুকে হ*ত্যা ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সংবাদকর্মী হানিফ পারভেজ রাজশাহীতে বিপুল পরিমাণ গাজা উদ্ধার ওসমানীনগরে লন্ডন ফার্মেসী ও কনসালটেন্সি সেন্টারের উদ্বোধন বড়লেখায় জমে উঠেছে কোরবানির পশুর হাট, ছোট-মাঝারি গরুর চাহিদা বেশি কুরআনের আলোকে নিজেদের গড়ে তুলে সমাজ থেকে অন্ধকার দূর করতে হবে : আল্লামা হুছামুদ্দীন চৌধুরী

ব্যাপক উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে ইসমাইল চক নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট।

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে
Screenshot

 

জগন্নাথপুর প্রতিনিধি, মোঃ মুকিম উদ্দিন:-
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ফ্লাডলাইটের ঝলমলে আলো ও দর্শকদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ।

স্থানীয় ক্রীড়া প্রেমী প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক রিয়াজ উদ্দিন রাজু বলেন, খেলাধুলা যুব সমাজকে শৃঙ্খলাবদ্ধ ও সুস্থ ধারার জীবনে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়োজক কমিটির পক্ষ থেকে মোঃ আবির হোসেন জানান, এলাকার তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেই এই আয়োজন করা হয়েছে। মুরুব্বিদের পক্ষ থেকে বক্তব্য দেন আব্দুল ওয়াহিদসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলোয়াড়দের পক্ষ থেকে বক্তব্য রাখেন দলীয় অধিনায়ক মোহাম্মদ রবিউল হাসান সানি ও জহিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন মাহফুজ আহমেদ, তুহিন মিয়াসহ স্থানীয় ক্রীড়াবিদরা।

উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণকারী দুই দল শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় দর্শকদের দারুণ উপভোগ্য মুহূর্ত উপহার দেয়। খেলাটি দেখতে আশপাশের এলাকা থেকেও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত হন।

আয়োজকরা জানান, এলাকার তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক বন্ধন জোরদার করাই এই টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য। টুর্নামেন্টে একাধিক দল অংশগ্রহণ করছে এবং আগামী কয়েকদিন ধরে রাতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

স্থানীয়দের আশা, এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি এলাকার সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব