1. info@www.awazsylhet.com : - :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
রানীশংকৈল শিবদিঘী বাজারে প্রশাসনের নজরদারি, রমজানে বাজার স্থিতিশীল রাখতে সতর্কবার্তা রমজান উপলক্ষে উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশন কর্তৃক দরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ, নিশ্চিত করল আইসিসি দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়: প্রধানমন্ত্রী রমজানে ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি দরিদ্র ছাত্রকে বই কিনে দিলেন পুঠিয়ার এসিল্যান্ড জগন্নাথপুর পৌরবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী মোঃ রাজু আহমদ মন্ত্রী হচ্ছেন সিলেটের আরিফ-মুক্তাদির সানলাইট বোডিং ভবনের অবৈধ অংশ নিজ উদ্যোগে অপসারন করবেন মালিকপক্ষ, জানালেন প্রশাসন। ফেসবুকে পরিচয় তারপর ভয়ঙ্কর প্রতারণা

রমজানে ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

পবিত্র রমজান মাস শুরু হয়ে গেছে। এই মাসে ব্যাংকের অফিস ও লেনদেনের জন্য নতুন সময়সূচিতে নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

গত ১০ ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি)।

এতে বলা হয়, নতুন সময় অনুযায়ী, রমজান মাসে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফলে দেশের সব তফশিলি ব্যাংক পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এ বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে।

সাধারণত সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হয় এবং ব্যাংকের অফিশিয়াল কার্যাবলি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলমান থাকে।

রমজান মাস শেষ হওয়ার পরে অফিস সময়সূচি আগের অবস্থায় ফিরে আসবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব