1. info@www.awazsylhet.com : - :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
সানলাইট বোডিং ভবনের অবৈধ অংশ নিজ উদ্যোগে অপসারন করবেন মালিকপক্ষ, জানালেন প্রশাসন। ফেসবুকে পরিচয় তারপর ভয়ঙ্কর প্রতারণা ঠাকুরগাঁওয়ে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের কাছে পাওয়া গেলো চিরকুট রাজশাহীতে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার পীরগঞ্জে অভিযান চলাকালে এএসআই’র আকস্মিক মৃত্যু নিষেধাজ্ঞার মধ্যেই পীরগঞ্জে আ.লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল ১৫ই ফেব্রুয়ারী এক যুগ পেরিয়ে গেলেও সীমান্ত শহর বেনাপোলে সেই শোক আজও অম্লান। মৌলভীবাজার-১ আসনে জামানত হারিয়েছেন ৪ সংসদ সদস্য প্রার্থী জাতীয় পতাকাবাহী গাড়িতে শপথে যাবেন উপদেষ্টারা, ফেরার সময় থাকবে না পতাকা সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ ও হুইপ পদে আলোচনায় যারা

রাজশাহীতে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

 

মো:গোলাম কিবরিয়া, রাজশাহীর জেলা প্রতিনিধি:-

রাজশাহীর সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের বিরুদ্ধে বাংলাদেশ বিজিবি’র পৃথক অভিযানগুলিতে বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ করা হয়েছে। মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সদস্যরা সীমান্ত এলাকায় সক্রিয় অভিযান পরিচালনা করছেন।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহীর বিভিন্ন সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক পাচার হওয়ার পরিকল্পনা রয়েছে। অভিযানিক দল দ্রুত বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

পৃথক অভিযানের বিস্তারিত
১. চরমাজারদিয়া বিওপি, দামকুড়া থানার রবেন্দ্র এলাকা:
১৫ ফেব্রুয়ারি রাত আনুমানিক ২ ঘটিকায় আভিযানিক দল এক মাদক ব্যবসায়ীকে ধাওয়া করে। ধাওয়ার সময় সে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। তল্লাশী করে ওই ব্যাগ থেকে ভারতীয় মদ ১২ বোতল মদ জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য দামকুড়া থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

২. ইউসুফপুর বিওপি, চারঘাট থানার হাজির বাতান এলাকা:
রাত আনুমানিক ০১ টা ৩০ মিনিট টহল দল গোপন তথ্যের ভিত্তিতে সরিষা ক্ষেতে ওৎ পেতে থাকে। এক মাদক কারবারীকে দেখতে পেয়ে ধাওয়া করলে সে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগ তল্লাশী করে ভারতীয় ফেনসিডিল-৭৫ বোতল জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

৩. খিদিরপুর বিওপি, কাটাখালী থানার পূর্ব বাতান এলাকা:
রাত আনুমানিক ০২টা ৫০ মিনিট এ অভিযান পরিচালনা করা হয়। আভিযানিক দল বাবলা বাগানের ভিতরে মাদক ব্যবসায়ীদের চলাচল দেখলে তারা দুটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশীতে ভারতীয় ফেনসিডিল-২৯০ বোতল জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

বিজিবি সূত্রে জানানো হয়েছে, এসব অভিযানই রাজশাহী সীমান্তে মাদকপাচারের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতির সফল বাস্তবায়ন। বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্তে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের যে কোনো ধরনের অমানবিক কর্মকাণ্ড প্রতিরোধ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব