Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সিলেট

বড়লেখা-জুড়ি আসনে শেষ মুহূর্তে জমে উঠেছে প্রচারণা,লড়াই হবে হাড্ডাহাড্ডি

By আওয়াজ সিলেট
09/02/2026 2 Min Read
0

 

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার – ১ বড়লেখা-জুড়ি আসনের নির্বাচনী প্রচার-প্রচারণা শেষ মুহূর্তে জমে উঠেছে।

চলছে নির্বাচনী প্রচার–প্রচারণা। দেওয়া হচ্ছে উন্নয়নমূলক নানা প্রতিশ্রুতি। মৌলভীবাজার -১ সংসদীয় আসনে নির্বাচনী পথসভা, গণসংযোগ ও উঠান বৈঠক সহ বিভিন্ন প্রচার–প্রচারণা ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

এই আসনে জামায়াত ও বিএনপিসহ ৫ জন প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে জাতীয়তাবাদী বিএনপির প্রার্থী নাছির উদ্দীন আহমদ মিঠু ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মাঠে সক্রিয় রয়েছেন দাঁড়িপাল্লা প্রতিক নিয়ে জমায়াত ইসলামী বাংলাদেশ এর প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম । এছাড়া বাংলাদেশ আল ইসলাহর স্বতন্ত্র প্রার্থী মুফতি বেলাল আহমদ কাপ পিরিছ এবং আহমদ রিয়াজ লাঙ্গল প্রতীক নিয়ে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মৌলভীবাজার–১ বড়লেখা জুড়ি আসনে নির্বাচনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকে রাত পর্যন্ত চলছে মাইকিং, পথসভা ও গণসংযোগ। এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী নাছির উদ্দীন মিঠু ধানের শীষ প্রতীক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। দেশ শাসনের ধারাবাহিকতা, রাস্তাঘাট উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধার সহ প্রতিটি পরিবারের নারীদের মাঝে ফ্যামিলি কার্ড দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় থেকে ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার কথা তুলে ধরছেন তিনি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারের দের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। মানবিকতারে দেশ গড়া, রাস্তাঘাট নির্মাণ, ঘুষ দুর্নীতি চুরি বন্ধ করে বড়লেখা জুড়িকে আধুনিকায়ন করা সহ নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করছেন তিনি।

এছাড়া বাংলাদেশ আল ইসলাহের প্রার্থী মুফতি বেলাল আহমদ কাপ পিরিছ এবং আহমেদ রিয়াজ লাঙ্গল প্রতীক নিয়ে বড়লেখা জুড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে পথসভা ও উঠান বৈঠক করছেন। দুর্নীতিমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরছেন তারা।

দিন রাত এই চার প্রার্থীর প্রচারণায় সরগরম পুরো বড়লেখা জুড়ি উপজেলা। ভোটাররাও মনোযোগ দিয়ে শুনছেন প্রার্থীদের প্রতিশ্রুতি ও বক্তব্য।

তবে সাধারণ ভোটাররা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন যে যে ব্যাক্তি সবসময়ই তাদের পাশে থাকবে সে রকম সৎ এবং উন্নয়নমূলক কাজ করবে এমন কাউকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন তারা এবার । কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারায় লড়াই হবে বিএনপি ও জামায়াতের মধ্যে। তবে নির্বাচনী লড়াই হবে হাড্ডাহাড্ডি।

নির্বাচনের তারিখ যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে নির্বাচনী প্রচারণা। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত মৌলভীবাজার–১ বড়লেখা জুড়ি আসনের ভোটাররা কাকে বেছে নেবেন তাদের সংসদ সদস্য হিসেবে।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

পলাশ বাজারে নুরুলের গণমিছিল, সভা

Next

বড়লেখা-জুড়ী আসনে জামায়াত প্রার্থীর ১৭ দফার ইশতেহার ঘোষণা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.