1. info@www.awazsylhet.com : - :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

‘ভোগশাইল দ্বৈত ব্যাডমিন্টন (সিজন-৩’তে) চাচা-ভাতিজা জুটি চ্যাম্পিয়ন।

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মোঃ জাহান মিয়া, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি::
সিলেটের বিশ্বনাথ পৌর সভার ৩নং ওয়ার্ডের ভোগশাইল’ গ্রামবাসীর উদ্যোগে শাহপিন উচ্চ বিদ্যালয়ের সামনের মাঠে আয়োজিত ‘ভোগশাইল দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগীতা (সিজন-৩)’ সম্পন্ন হয়েছে। সোমবার (০২ /০২/২০২৬ ইংরেজি ) রাতে প্রতিযোগীতার ফাইনাল খেলায় চাচা-ভাতিজা জুটি (টুকেরকান্দি) ২-০ সেটে জেবিন-জেরিন জুটি (সরুয়ালা)’কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এরপূর্বে রোববার (১লা ফেব্রুয়ারী) রাতে একই মাঠে প্রতিযোগীতার উদ্বোধন করা হয়।

ফাইনাল খেলায় চাচা-ভাতিজা জুটি (টুকেরকান্দি)’র পক্ষে ব্যাডমিন্টনে বাংলাদেশের বর্তমান জাতীয় চ্যাম্পিয়ন জুটির নাঈম-নিজাম এবং জেবিন-জেরিন জুটি (সরুয়ালা)’র পক্ষে বর্তমান রানার্সআপ জুটির তানভির-গৌরব একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন। খেলায় ম্যান অব দ্যা ফাইনাল হন চাচা-ভাতিজা জুটির নাঈম।

উক্ত ব্যাডমিন্টন প্রতিযোগীতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী ও ক্রীড়ানুরাগী আব্দুর রব। উদ্বোধকের বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী ও ক্রীড়ানুরাগী রুহেল মিয়া।
ভোগশাইল দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগীতা (সিজন-৩) বাস্তবায়ন কমিটির সভাপতি সোহেল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালেদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী জালাল উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী ও ক্রীড়ানুরাগী ফারুক মিয়া, লিলু মিয়া।

অনুষ্ঠানগুলোতে ভোগশাইল দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগীতা (সিজন-৩) বাস্তবায়ন কমিটির সদস্য মাহবুব হোসেন, সুহেব মিয়া, শাহাবুদ্দিন বাবলু, রুপম মিয়া, আক্তার হোসেন, শেরওয়ান আহমদ, রুমন মিয়া, এমন আহমদ, মিহাদ আহমদ প্রমুখ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব