Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

রাজনীতি

চট্টগ্রামে জামায়াত আমিরের সমাবেশ আজ

By আওয়াজ সিলেট
02/02/2026 1 Min Read
0

নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান চট্টগ্রামের পাঁচ স্থানে সমাবেশে অংশ নেবেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) এসব সমাবেশে ব্যাপক জনসমাগমের লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিয়েছে জামায়াতে ইসলামী ও তাদের শরিক ১১ দলীয় জোট।

দলীয় সূত্র জানায়, ডা. শফিকুর রহমানের সফর উপলক্ষে কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জনসভা অনুষ্ঠিত হবে। এর মধ্যে মহেশখালীতে সকাল ৯টায়, কক্সবাজার সদরে সকাল ১০টায়, লোহাগাড়ার পদুয়ায় দুপুর ১১টায়, সীতাকুণ্ডে দুপুর ২টায় এবং চট্টগ্রাম মহানগরের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিকাল ৫টায় সমাবেশ হওয়ার কথা রয়েছে। সব সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

এসব সমাবেশ ঘিরে প্রশাসনকে অবহিতকরণ, মঞ্চ প্রস্তুতসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি মহানগর ও জেলা পর্যায়ে জামায়াত ও তাদের অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে পথসভা, গণমিছিল, মাইকিং ও লিফলেট বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

সমাবেশ সফল করার লক্ষ্যে গত শনিবার চট্টগ্রাম মহানগর জামায়াতের উদ্যোগে ১১ দলীয় জোটের সঙ্গে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন, সংস্কার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। সমাবেশগুলোতে জামায়াত আমির চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার পরিকল্পনার কথা তুলে ধরবেন।

চট্টগ্রাম মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী বলেন, আমরা জামায়াত আমিরকে চট্টগ্রামে স্বাগত জানাতে প্রস্তুত। এ সমাবেশ নগরীর উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আশা করি। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন, চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন তিনি।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

ফের আসছে শৈত্যপ্রবাহ, বজ্র ও শিলাবৃষ্টির আভাস

Next

৯৯ মিনিটের পেনাল্টিতে অবনমন অঞ্চলের দলকে হারাল রিয়াল

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.