Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সারা দেশ

রানীশংকৈলে যুবদলের কর্মী সমাবেশ বিএনপির প্রার্থীর বিজয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বান

By আওয়াজ সিলেট
01/02/2026 1 Min Read
0

 

ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি, হাসিনুজ্জামান মিন্টু:-

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও–৩ (পীরগঞ্জ–রানীশংকৈল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জাহিদুর রহমান জাহিদকে বিজয়ী করতে সাংগঠনিকভাবে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছে যুবদল নেতৃবৃন্দ।

এ উপলক্ষে শনিবার বিকেলে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার শান্তা কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পর্যায়ের যুবদল নেতাকর্মীদের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গসংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাহিদুর রহমান জাহিদ বলেন, তৃণমূলের শক্তিকে ঐক্যবদ্ধ করে সংগঠনের প্রতিটি ইউনিটকে সক্রিয় করা গেলে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান হবে। তিনি নেতাকর্মীদের জনগণের পাশে থেকে নির্বাচনী মাঠে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহমেদ। তিনি বলেন, যুবদল সবসময় গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে থেকেছে এবং আগামীতেও সেই দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রানীশংকৈল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, সিনিয়র সহসভাপতি পান্না বিশ্বাস ও নুরনবী, পৌর বিএনপির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহাজান আলী এবং সাধারণ সম্পাদক মহসিন আলী।

কর্মী সভায় উপজেলা যুবদলের সভাপতি শামীম সুমন, সাধারণ সম্পাদক আকতারুল ইসলাম আক্তার, সাংগঠনিক সম্পাদক আওলাদ, পৌর যুবদলের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক মমিন ও সাংগঠনিক সম্পাদক মুক্তারুল ইসলাম মুক্তারসহ বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পাশাপাশি উপজেলা ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও সমাবেশে যোগ দেন।

সমাবেশে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, আগামীর রাজনৈতিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন এবং তৃণমূল পর্যায়ে যুবদলের সাংগঠনিক শক্তি বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

জগন্নাথপুর মক্তব উন্নয়ন ফাউন্ডেশনের ক্বিরাত, গজল, ইসলামি কুইজ প্রতিযোগীতা সম্পন্ন

Next

ফ্যাসিস্ট সরকারের ক্ষমতা স্থায়ী করতেই ইলিয়াস আলীকে গুম করা হয়েছে- ইলিয়াসপত্নী

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.