1. info@www.awazsylhet.com : - :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
আমার মৃত্যুর পরে আমার লাশ নড়াইলে নিবে না। মাসরাফি বিন মর্তুজা মোহাম্মদ শফিউল আলম বাবুর মৃত্যুতে আব্দুল মতিন লাকির শোক সিলেটে ৭২ ঘণ্টার ব্যবধানে ৭০ লাখ টাকা ছিনতাই, গ্রেফতার ৯ বিশ্বকাপে ট্রেন ও বাসের ভাড়া কমল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ উদ্দিন, সম্পাদক শামীমা দেশ ও জাতিকে সামনে এগিয়ে নিতে সকলের সার্বিক সহযোগীতার প্রয়োজন, -এমপি মাহফুজা হান্নান রাজশাহীতে জম্বি মাদক আতঙ্ক রানীশংকৈলে একাত্তরের বীরাঙ্গনা শ্রী টেপরী রানীর শেষ বিদায় রাষ্ট্রীয় মর্যাদায় প্রবাস জীবনের ইতি টেনে জনসেবায় আতাউর রহমান: বাংলা বাজার ইউনিয়নে নতুন নেতৃত্বের সুর বড়লেখার প্রশাসনের অভিযান,অবৈধ জাল ও বাঁধ অপসারণ

রাজশাহীতে ভেজাল উষধ সহ গ্রেপ্তার ১

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নকল লেবেল ও লোগো ব্যবহার করে ভেজাল ওষুধ মজুত ও বাজারজাত করার অভিযোগে মোঃ আরিফ আলী (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার মোঃ আরিফ আলী পবা থানার বড়গাছী গ্রামের আক্কাশ আলীর ছেলে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তার সঙ্গে আরও ৩–৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি জড়িত থাকতে পারে।

 

ডিবি সূত্রে জানা যায়, গত ২৮ জানুয়ারি দুপুর পৌনে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া মডেল থানার কয়েরদারা এলাকায়, ভূমি অফিসের সামনে অবস্থিত মোস্তাফিজুর রহমানের তিনতলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আসামি মোঃ আরিফ আলীকে আটক করা হয়।

অভিযানকালে তার হেফাজত থেকে উদ্ধার করা হয়:

৫৭৫টি ছোট কাচের অ্যাম্পুল (Emistat 8mg/4ml লেবেলযুক্ত),

২০৩টি লেবেলবিহীন বাদামি রঙের কাচের অ্যাম্পুল,

২৫টি কাচের অ্যাম্পুল (NEOPENEM Injection Meropenem USP 1g লেবেলযুক্ত),

৮০০টি লেবেলবিহীন সাদা কাচের অ্যাম্পুল (ডিস্ট্রিলড ওয়াটার ভর্তি),

৫০টি নকল লেবেল (Oricef, Ceftriaxone USP 1g, 1g IV লেখা)।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব