Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সিলেট

সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় জগদীশপুর এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

By আওয়াজ সিলেট
29/01/2026 2 Min Read
0

 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি:-

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় জগদীশপুর এর আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গনে বৃহস্পতিবার ২৯ জানুয়ারি আনন্দ মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ৩৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।

এবারের আয়োজনের মূল সুর ছিল- “ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা একটি পূর্ণাঙ্গ জাতি গঠনে সহায়ক ভূমিকা রাখে”।সকাল থেকেই শিক্ষার্থীদের পদচারণা, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের সবুজ প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে। পবিত্র ধর্মগ্রন্থ পাঠ ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পতাকা উত্তোলন এবং শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে শুরু হয় প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা।

দৌড়, লং লাফ, দড়ি লাফানো, মোরগ লড়াই, বাধ্যের তালে তালে বালিশ বদলানো, কুচকাওয়াজসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের প্রতিভার প্রদর্শন করে।

শিক্ষা প্রতিষ্ঠানটির দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক মহিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের বিদায়ী অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শব্বির আহমদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের মধ্যে নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা, সহযোগিতা ও স্পোর্টসম্যানশিপের মতো গুরুত্বপূর্ণ গুণাবলি গড়ে তোলে। তিনি আরও বলেন, সমাজ থেকে কুসংস্কার ও অন্যায়-অত্যাচার দূরীকরণে যেমন শিক্ষার বিকল্প নেই, তেমনি মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলারও কোনো বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় পারদর্শী করে তুলতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত সাবেক প্রধান শিক্ষক শব্বির আহমদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেলিনা বেগম প্রধান শিক্ষক জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,স্বাস্থ্য কর্মী আমিরুল ইসলাম দিলশাদ।

সহকারী শিক্ষিক রুমন আচার্য্য ও রিয়াজ উদ্দিন এর সাবলীল পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মুহিবুর রহমান, সহকারী শিক্ষক সালেনুর ইসলাম, মিহির কান্ত দাশ, কিশলয় মুখার্জি, সানোয়ার, সাজনুর হোসেন, কম্পিউটার অপারেটর হাফিজুল ইসলাম।প্রমুখ। শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

জগন্নাথপুরে সানলাইট হোটেলের অবৈধ সম্প্রসারণে বিদ্যুৎ লাইন স্থাপনে প্রতিবন্ধকতা

Next

একযুগ পর পাকিস্তানের উদ্দেশ্যে উড়ল বিমান

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.