1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে জগন্নাথপুরে স্বাগত মিছিল

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

 

 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি:-

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে জগন্নাথপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ‘স্বাগত মিছিল’ করেছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন। মঙ্গলবার ২৩ ডিসেম্বর বাদ আছর জগন্নাথপুর উপজেলা বিএনপির কার্যালয় থেকে এই মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পৌর পয়েন্টে গিয়ে পথসভায় মিলিত হন।

জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন এর পরিচালনায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট জিয়াউর রহিম শাহীন, যুক্তরাজ্য বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ, পৌর বিএনপির আহবায়ক সালা উদ্দিন মিঠু, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হোসেন ডালিম, পৌর যুবদলের আহবায়ক লিটন মিয়া, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী হারুন মিয়া, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মামুনুর রশীদ প্রমুখ। মিছিলে উপজেলার প্রতিটি ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তরা বলেন, দীর্ঘ ১৮ বছর পর দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শুধু বিএনপির জন্য নয়, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রেও একটি ঐতিহাসিক মুহুর্তে পরিনত হবে। তার নেতৃত্বে দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে।

তারা আরও বলেন, প্রবাসে থেকেও তারেক রহমান দলকে ঐক্যবদ্ধ রেখেছেন। তার আগমনে বিএনপিসহ সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব