Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সিলেট

৪ দফা দাবিতে ওসমানীনগরে সরকারি কলেজ শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচি

By আওয়াজ সিলেট
10/12/2025 1 Min Read
0

 

ওসমানীনগর প্রতিনিধি::
শিক্ষক-কর্মচারী আত্তীকরণ বিধিমালা ২০১৮–এর সকল বৈষম্যমূলক ধারা বাতিল, ন্যায্য অধিকার আদায় এবং দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সমস্যাবলি সমাধানসহ ৪ দফা দাবিতে সিলেটের ওসমানীনগরে অবস্থান কর্মসূচি পালন করেছেন সরকারি কলেজ শিক্ষক সমিতি( সকশিস)।

আজ বৃহস্পতিবার দুপুরে গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে সরকারি কলেজ শিক্ষক সমিতির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে যেসব বেসরকারি প্রতিষ্ঠান জাতীয়করণ হয়েছে, তারা সবাই সরকারি সকল সুযোগ-সুবিধা পেয়েছে—তারা ক্যাডারভুক্ত হয়েছেন, বদলি (ট্রান্সফার) ও পদোন্নতির সুযোগ পেয়েছেন। কিন্তু বিগত সরকারের সময়ে সারা দেশের প্রতিটি উপজেলায় একটি করে সরকারি কলেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও, ২০১৮ সালের প্রজ্ঞাপন জারির পরই কিছু উর্ধ্বতন কর্মকর্তারা আত্তীকৃত শিক্ষক-কর্মচারীদের বিপক্ষে অবস্থান নেন, যা তাদের নানান সরকারি সুবিধা থেকে বঞ্চিত করেছে।

বক্তারা আরও বলেন,আমরা আজ এই অবস্থান কর্মসূচিতে দাঁড়িয়ে লজ্জাবোধ করছি। কারণ—এক দেশে দুই নীতি থাকতে পারে না। আমরা সরকারি কলেজের শিক্ষক-কর্মচারী হয়েও মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। তাই প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং সকল উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বিনীত অনুরোধ—আমাদের ন্যায্য দাবিগুলো গুরুত্বসহকারে অতি দ্রুত বিবেচনায় নেওয়া হোক।

এসময় উপস্থিত ছিলেন—গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিদ আজাদ, সহকারী অধ্যাপক কৃপা সিন্ধু দেব, নিশেন্দু পোদ্দার, অপর্ণা চৌধুরী, ইব্রাহিম কয়েছ; প্রভাষক তাবসী ধর, ইমাম হোসেন, রুহুল আমিন, মো. মোজাম্মেল হক মৃধা, অর্জুন দেব, তারেক আহমেদ কাওছার, তোহিদুল ইসলাম, অজিত দাস, সাইদুল ইসলাম, সুফিয়া ভুঁইয়া, সাবরিনা জাহান, দিলীপ কুমার চক্রবর্তী, গোলাম মোস্তফা প্রমুখ।

আন্দোলনকারীরা যে দাবিগুলো তুলে ধরেন—
১. দ্রুত পদ-সোপান তৈরি করে শিক্ষক-কর্মচারীদের পদোন্নতির সুযোগ নিশ্চিত করা।
২. আত্তীকৃত শিক্ষক-কর্মচারীদের পে-প্রোটেকশন দ্রুততম সময়ে বাস্তবায়ন।
৩. সহজ পদ্ধতিতে ও দ্রুত চাকুরি স্থায়ীকরণ সম্পন্ন করা।
৪. শিক্ষক-কর্মচারীদের চাকুরি বদলিযোগ্য করা।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

সূর্য উদয়ের সাথে সাথে মহোৎসবের মধ্যে দিয়ে উৎসবের সমাপ্তি

Next

ওসমানীনগরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.