Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

রাজনীতি

শার্শার বাগআঁচড়ায় খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

By আওয়াজ সিলেট
08/12/2025 1 Min Read
0

আঃজলিল,স্টাফ  রিপোর্টার:- যশোরের শার্শার বাগআঁচড়ায় বিএনপি চেয়ারপার্সন  ও সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রোববার বিকালে বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওই ইউনিয়ন বিএনপির সভাপতি এএইচএম আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলমের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-১ আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।

এ সময় তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন।তিনি এই জাতির দুর্দিনের সাহস, স্বাধীনতার পর দ্বিতীয় লড়াইয়ের অনুপ্রেরণা। তাঁর সুস্থতা মানে দেশের গণতন্ত্রের শক্তি ফিরে পাওয়া। আমরা মাথা নত করে আল্লাহর কাছে দোয়া চাই—তিনি যেন আমাদের প্রিয় নেত্রীকে দ্রুত আরোগ্য দান করেন।

তিনি বলেন,আজ দেশের ভোটাধিকার লুণ্ঠিত, মানুষের মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন। এই দুঃসময় থেকে উত্তরণে আমাদের ঐক্যের বিকল্প নেই। নেত্রীর আদর্শকে হৃদয়ে ধারণ করে আমরা শার্শার মানুষকে নিয়ে নতুন ইতিহাস লিখতে চাই। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদা।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ,আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোনায়েম হোসেন,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, পৌর ছাত্রদলের সদস্য সচিব ইসতিয়াক আহমদ শাওন প্রমুখ সহ বিএনপি তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

বেনাপোলে বিজিবির  অভিযানে ভারতীয় শাড়ী কম্বল সহ ভারতীয় পণ্য আটক।

Next

মৌলভীবাজারে মোটরসাইকেল থেকে পড়ে কৃষি কর্মকর্তার মৃত্যু

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.