Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সারা দেশ

মহান আল্লাহর শানে কটুক্তির প্রতিবাদে বাউল শিল্পী আবুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

By আওয়াজ সিলেট
29/11/2025 1 Min Read
0

 

মোঃ মুকিম উদ্দিন আওয়াজ সিলেট প্রতিনিধি:-

পবিত্র কুরআন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে কটূক্তির অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে সুনামগঞ্জের জগন্নাথপুরে আপামর তাওহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৮ নভেম্বর শুক্রবার বাদ জুম্মা মোহাম্মদ গঞ্জ বাজার মসজিদের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

মুফতি সোয়াইব আহমদ মারুফ এর সভাপতিত্বে ও জাহাঙ্গীর বিন মঞ্জুরের পরিচালনায় বক্তব্য রাখেন, শ্রীধরপাশা সেন্ট্রাল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হোসাইন আহমদ, কামারখাল হামিদিয়া ইসলামিয়া মহিলা মাদ্রাসার মুহতামীম মাওলানা মুতিউর রহমান,বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, শ্রীধরপাশা দারুলউলুম মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা সুহেল আহমদ,বুড়মপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আক্তার হোসেন, মাওলানা আতাউর রহমান হানিফ, প্রমুখ।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আবুল সরকার পবিত্র কুরআন ও আল্লাহ রাব্বুল আলামিনকে অবমাননা করে ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে গভীর আঘাত করেছেন। এ ধরনের ধর্ম বিদ্বেষী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বক্তারা অবিলম্বে আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করার দাবি জানান।

আপামর তাওহিদী জনতার নেতৃবৃন্দ বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও ধর্মীয় অনুভূতি রক্ষায় সরকারের উচিত দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া। একইসাথে তারা মুসলিম উম্মাহকে ঈমানী চেতনায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বিক্ষোভ মিছিলে বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, ওলামা, আলেম সমাজসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন মিছিল ও প্রতিবাদ সমাবেশে যোগদেন।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করে, বিজয়ের মাধ্যমেই প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান – হুমায়ুন কবির

Next

ওসমানীনগরে মাওলানা কাজী রফিক আহমদ পীরের দাফন সম্পন্ন,বিভিন্ন মহলের শোক

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.