Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

জাতীয়শিক্ষা

প্রাথমিক শিক্ষকদের বিলম্বে বিদ্যালয়ে উপস্থিতি, ব্যাহত হচ্ছে প্রথমিক শিক্ষা কার্যক্রম

By আওয়াজ সিলেট
27/11/2025 2 Min Read
0

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার হাওড় বেষ্টিত উপজেলা জগন্নাথপুর। এই উপজেলা শিক্ষা ক্ষেত্রে এখনও অনেকটা পিচনে রয়েছে জেলার অন্যান্য উপজেলা থেকে। প্রাথমিক শিক্ষার মান খুবই খারাপ যার প্রমাণ মিলছে জেলা মেধা যাচাই পরীক্ষার ফলাফলে।

অনুসন্ধানে জানাযায়, উপজেলার অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সময়মতো বিদ্যালয়ে উপস্থিত না হওয়ায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিভাবক ও স্থানীয়দের অভিযোগ।

বিদ্যালয় শুরুর নির্ধারিত সময় সকাল ৯টা হলেও অনেক শিক্ষক ৯টা ৩০ মিনিট থেকে ১০টার এমনকি ১১ টায় বিদ্যালয়ে প্রবেশ করেন। এর ফলে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে নির্দিষ্ট সময়ে পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষার্থীর অভিভাবক জানান, শিক্ষকরা বিদ্যালয় এলাকার বাহিরে বসবাস করার কারণে নিয়মিত দেরি করে বিদ্যালয়ে আসেন। যার ফলে ছোট ছোট শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে অযথা সময় নষ্ট করছে। এতে করে প্রাথমিক শিক্ষার মান দিন দিন নিচে নেমে যাচ্ছে।

খোঁজ নিয়ে জানাযায়, জগন্নাথপুর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-শিক্ষিকাগণ নিজের ছেলে-মেয়েদের মানসম্মত শিক্ষায় শিক্ষিত করার জন্য এবং নিজেদের সুবিধার জন্য বিভাগীয় শহর সিলেট, জেলা শহর সুনামগঞ্জ এবং জগন্নাথপুর উপজেলা সদরে বসবাস করেন।
এ কারণে সময়মত বিদ্যালয়ে উপস্থিত হওয়া সম্ভব হয়না।
বিশেষ করে পৌর শহরের বাহিরের বিদ্যালয় গুলোতে যোগাযোগ ব্যবস্থার কারণে কোন অবস্থায় সময়মত উপস্থিত সম্ভব নয়।
নির্ধারিত সময়ে পাঠদান শুরু না হওয়ায় শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে এ পরিস্থিতি চলতে থাকায় শিক্ষার্থীদের পড়াশোনার আগ্রহ কমে যাচ্ছে বলে অভিভাবকরা জানান।

একজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা সময়মতো সন্তানদের বিদ্যালয়ে পাঠাই, কিন্তু শিক্ষকরা দেরিতে আসেন। এতে বাচ্চাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে।

এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মাহাবুবুল আলম জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শীঘ্রই নিয়মিত সময়মত উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এলাকাবাসীর দাবি, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের সময়ানুবর্তিতা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে কর্তৃপক্ষের তদারকি বাড়ানো জরুরি।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

ঠাকুরগাঁওয়ে আইনজীবীদের সঙ্গে মতবিনিময়ে ফখরুল: “মনোনয়ন নিয়ে হৈচৈ স্বাভাবিক, বিএনপি আগের চেয়ে শক্ত অবস্থানে”

Next

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.