Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

প্রবন্ধসিলেট

মৌলভীবাজারে অসহায় খামারিকে তারেক রহমানের আর্থিক সহায়তা

By আওয়াজ সিলেট
19/11/2025 2 Min Read
0

মৌলভীবাজারের জুড়ীতে অজ্ঞাত শত্রুর ছিটিয়ে দেওয়া বিষ খেয়ে মধ্যবিত্ত খামারি চেরাগ আলীর একমাত্র সম্বল ৩৩৫টি হাঁসের মৃত্যু ঘটে। এতে তিনি নিঃস্ব হয়ে পড়েন। ১৩ নভেম্বর এ খবরটি গণমাধ্যমে প্রচার হলে বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। তাৎক্ষণিক তিনি ওই খামারির জন্য ৫০ হাজার টাকা অনুদান পাঠিয়েছেন।

তারেক রহমানের নির্দেশে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের তত্ত্বাবধানে মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকালে জুড়ী উপজেলার গোবিন্দপুর গ্রামের মধ্যবিত্ত খামারি চেরাগ আলীর হাতে অনুদানের ৫০ হাজার টাকা তুলে দেন মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী নিপার রেজা এবং সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমদ মাহফুজ।

এ সময় উপস্থিত ছিলেন- জুড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুর রহমান, জুড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ গফুর মারুফ, ফয়সল আহমদ, জুড়ী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল আহমদ, তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আমির হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তানভীর খান প্রমুখ।

জানা গেছে, কিছুদিন পূর্বে জায়ফর নগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের চেরাগ আলীর খামারের হাঁস মারা যাওয়ার খবর জানতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে যুবদলের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদককে নির্দেশ দিলে তাদের তত্ত্বাবধানে জেলা যুবদলের আহ্বায়ক জাকির হোসেন উজ্জ্বল চেরাগ আলীর হাতে তারেক রহমানের পাঠানো উপহারের অর্থ তুলে দেন।

খামারি চেরাগ আলী জানান, প্রায় ১৩-১৪ বছর ধরে হাঁসের খামার চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। হাকালুকি হাওড়ে প্রতিদিন সকালে হাঁস ছেড়ে দিয়ে বিকালে বাড়িতে নিয়ে আসেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবারও সকালে হাঁস ছেড়ে দিয়ে ক্ষেতের কাজে চলে যান। পরে গিয়ে দেখেন ৩৩৫টি হাঁস মৃত পড়ে আছে। আশপাশের জমিতে বিষ দেওয়ায় হাঁসগুলো মারা যায়। এরপর নিঃস্ব হয়ে পড়েন চেরাগ আলী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর্থিক অনুদান দিয়ে তাকে নতুন করে বাঁচার সুযোগ করে দিলেন।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

রাকাব কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তে নেমেছে দুদক

Next

বাংলাদেশিদের সুখবর দিল ভারত

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.