1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটির অনুষ্ঠিত সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল তরুণ শ্রমিকের রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে বড়লেখায় প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা পাবেন প্রায় ৫ হাজার অসচ্ছল চা বাগানের শ্রমিক বড়লেখার একজন মানবিক ইউএনও গালিব চৌধুরীর বিদায় বাঘায় অটোরিক্সা চোর গ্রেফতার জগন্নাথপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ১ জগন্নাথপুরে মরহুম ওলিউর রহমান মালেকা জনকল্যান ট্রাষ্টের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরন। পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা

জগন্নাথপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার বিতরণ উদ্বোধন

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

জগন্নাথপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার বিতরণ উদ্বোধন

মোঃ মুকিম উদ্দিন আওয়াজ সিলেট প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো (উফশী, হাইব্রিড), সরিষা, গম, সূর্যমুখী, চিনাবাদাম সহ ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস প্রাঙ্গণে সরকারি প্রণোদনার সার বীজ বিতরণ উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লা।

কৃষি অফিস সূত্র জানায়, চলতি বোরো মৌসুমে প্রতি বিঘা জমির জন্য ১৩শত কৃষককে উফশী জাতের ৫ কেজি বীজ ১০ এমওপি ও ১০ কেজি ডিএপি ও ১৪শত ৫০ জন কৃষককে হাইব্রিড জাতের ২কেজি বীজ এবং ১০ এমওপি ও ১০ কেজি করে সার, প্রতি বিঘা জমির জন্য, ৩০ জন কৃষককে ১ কেজি করে সরিষা বীজ ও ১০ এমওপি ও ১০ কেজি সার, ৩০ জন কৃষককে ২০ কেজি গম বীজ ও ১০ এমওপি ও ১০ কেজি সার, ৩৫ জন কৃষককে ১ কেজি করে সূর্যমুখী বীজ ও ১০ এমওপি ও ১০ কেজি সার, ৮০ জন কৃষককে ১০ কেজি করে চিনাবাদাম বীজ ও ১০ এমওপি ও ১০ কেজি সার সরকারি প্রণোদনা দেওয়া হবে।
বীজ ও সার বিতরণের সময় জগন্নাথপুর উপজেলা কৃষি অফিসার কাওসার আহমেদ, প্রাণীসম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজন আখন্দ সহ কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারী সহ সুবিধাভোগী কৃষাণ কৃষাণীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব