1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটির অনুষ্ঠিত সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল তরুণ শ্রমিকের রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে বড়লেখায় প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা পাবেন প্রায় ৫ হাজার অসচ্ছল চা বাগানের শ্রমিক বড়লেখার একজন মানবিক ইউএনও গালিব চৌধুরীর বিদায় বাঘায় অটোরিক্সা চোর গ্রেফতার জগন্নাথপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ১ জগন্নাথপুরে মরহুম ওলিউর রহমান মালেকা জনকল্যান ট্রাষ্টের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরন। পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে লকডাউন ঘিরে পুলিশ মহড়া, নাশকতা রোধে প্রস্তুত প্রশাসন

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

 

ঠাকুরগাঁও প্রতিনিধি:
হাসিনুজ্জামান মিন্টু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৌর শহরে সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগের ঘোষিত আগামী ১৩ অক্টোবরের লকডাউন কর্মসূচি ঘিরে যে কোনো নাশকতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের কঠোর অবস্থান দেখা গেছে।

বুধবার (১২/১১/২০২৫) রাণীশংকৈল থানার উদ্যোগে থানা এলাকা জুড়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল হক নেতৃত্ব দেন।

তিনি বলেন, “আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য কঠোর নজরদারি চালানো হচ্ছে।”

মহড়ায় থানার বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা অংশ নেন এবং শহরের গুরুত্বপূর্ণ স্থানে টহল জোরদার করা হয়।
এছাড়াও, স্থানীয় বাজার, বাসস্ট্যান্ড ও প্রবেশপথগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।

ওসি এরশাদুল হক আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে পুলিশ।

উল্লেখ্য, ১৩ অক্টোবর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে, তবে প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি শান্ত রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব