1. info@www.awazsylhet.com : - :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
জগন্নাথপুরে মাদক মামলার আসামীসহ গ্রেফতার- ৪ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ বড়লেখা থানার ওসি মোঃ মনিরুজ্জামান খান কলকলিয়া ইউনিয়নের গ্রামীন দুস্থ নারীদের মাঝে ভিডব্লিউবি কর্মসূচীর চাল বিতরন রাণীশংকৈলের ভাটাপাড়ায় জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপি জহরত আদিব চৌধুরী পীরগঞ্জে আগুন ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা, ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত জগন্নাথপুরের রুহুল বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরাসহ ট্রাক আটক:গ্রেফতার ১ ভারতে পাচার দুই বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটের মাধ্যমে স্বদেশে ফেরত। পাস কার্ড সংকটে দুঃখ প্রকাশ, সিলেট যুবদল নেতাদের ক্ষমা প্রার্থনা

রাজশাহীতে হত্যা মামলার মুল আসামি গ্রেপ্তার

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

রাজশাহীতে হত্যা মামলার মুল আসামি গ্রেপ্তার

মো: গোলাম কিবরিয়া
রাজশাহীর জেলা প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ীতে ‘প্রেমিকার’ সঙ্গে দেখা করতে গিয়ে নিহত কিশোর শিহাব আলী (১৭) হত্যার মূলহোতা রতন আলীকে (৩২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার রাতে র‌্যাব-৫ এর সিপিএসসি, রাজশাহী ক্যাম্পের একটি দল বেলপুকুর বাইপাস এলাকা থেকে রতনকে গ্রেপ্তার করে। তিনি গোদাগাড়ীর হাজিবান্দুড়িয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

রবিবার সকালে র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোদাগাড়ীর বসন্তপুর গ্রামের কিশোর শিহাবের সঙ্গে ফেসবুকের মাধ্যমে ১৪ বছরের এক কিশোরীর প্রেমের সম্পর্ক তৈরি হয়। ২০ অক্টোবর রাত সোয়া সাতটার দিকে শিহাব দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে মেয়েটির সঙ্গে দেখা করতে বের হয় ।

রাত আটটার দিকে তারা হাজিবান্দুড়িয়া মোড়ে পৌঁছালে ওই কিশোরীর প্রতিবেশীরা তাদের পথরোধ করে। তাদের হাতে ছিল বাঁশের লাঠি ও লোহার রড। কথা-কাটাকাটির একপর্যায়ে তারা শিহাবকে বেধড়ক মারধর করে। গুরুতর আহত শিহাব প্রাণ বাঁচাতে পাশের পুকুরে ঝাঁপ দিলেও হামলাকারীরা সেখানেও তাকে পিটিয়ে ফেলে রেখে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। টানা ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ১ নভেম্বর রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। ঘটনার পর নিহত শিহাবের বাবা মামলা করেন। ওই মামলার প্রধান আসামি রতন আলীকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব