1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ০১ জুন ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
রাজশাহীতে মাদকব্যবসায়ী গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, স্বামী পলাতক কুষ্টিয়া থেকে রাজশাহী এসে নিখোঁজ রুগী বড়লেখার পরীকুন্ড ঝর্ণা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল,বাড়ছে ভিড় জগন্নাথপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদত বার্ষিকী উদযাপন বাবার জানাজায় উপস্থিত হতে সাত ঘণ্টার প্যারোল, আবেগঘন পরিবেশে শেষ বিদায় সাবেক এমপি দবিরুল ইসলামের বর্জ্য অপসারণ তদারকি করলেন রাসিক প্রশাসক রিটন বাগমারা’য় মবের কবলে মাছ ব্যবসায়ী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে নিয়োগে তদবির-স্বজনপ্রীতির সুযোগ নেই: মির্জা ফখরুল জগন্নাথপুরে ডাক্তার সুমাইয়া লিমা আলীকে সংবর্ধনা

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি:
হাসিনুজ্জামান মিন্টু,,

কৃষি উৎপাদন বৃদ্ধি ও ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের উৎসাহিত করতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) উপজেলা কৃষি অফিস চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ,পৌর বিএনপির সভাপতি সাহাজান আলী, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি রজব আলী, ছাত্র অধিকার কেন্দ্রীয় সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, স্থানীয় সাংবাদিকবৃন্দ।

স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, সরকার ঘোষিত কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ বছর রাণীশংকৈল উপজেলায় মোট ১১ হাজার ১৫০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হবে। এর মধ্যে গমের বীজ ৫,২০০ জন, সরিষার ৫,৯০০ জন, পেঁয়াজের ৩০ জন এবং চিনাবাদামের ২০ জন কৃষক সুবিধাভোগী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় কৃষক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব