1. info@www.awazsylhet.com : - :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
জ্বালানি তেল আমদানিতে ব্যয় বৃদ্ধি ভোক্তা পর্যায়ে প্রভাব ফেলবে না: বাণিজ্যমন্ত্রী বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি রাজশাহীতে কাটা হল ৩০ কাঠবাদাম গাছ বড়লেখায় শ্রুতিনন্দন একাডেমির যন্ত্র সঙ্গীত বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত রাজশাহীতে ৩৬ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ২ জন জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত ওসমানীনগরে স্কুল ড্রেস ছাড়াই কেন্দ্রে পরীক্ষার্থী : পাশে দাঁড়িয়ে প্রশংসায় ভাসছে তালামীয ওসমানীনগরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে সমন্বয় সভা বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

 

ঠাকুরগাঁও প্রতিনিধি, হাসিনুজ্জামান মিন্টু:-

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়।

পরে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান।
সততা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি সাহাব উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আহমেদ হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বক্তারা বলেন, “সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, জনগণের মধ্যে ঐক্য ও সমতার চেতনা জাগ্রত করা এবং বেকারদের কর্মসংস্থান সৃষ্টি সম্ভব।”

আলোচনা শেষে শ্রেষ্ঠ সমবায় সংগঠনগুলোর মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব