Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সিলেট

ওসমানীনগরে বিএনপির লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল ইলিয়াস -দিনারের সন্ধানের দাবি

By আওয়াজ সিলেট
15/10/2025 1 Min Read
0

 

ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার গোয়ালাবাজার এলাকায় উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে কয়েকশ নেতাকর্মীর অংশগ্রহণে গোয়ালাবাজার এলাকা জনসমুদ্রে পরিণত হয়। বিক্ষোভ মিছিলটি গোয়ালাবাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন—সিলেট জেলা মহিলা দলের আহবায়ক তাহসিন শামীম তামান্না, সিলেট জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো. ময়নুল হক, ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস.টি.এম. ফখর উদ্দিন চেয়ারম্যান, সিনিয়র সহ-সভাপতি মোজাহিদ আহমদ, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক কয়েস আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল জমির, গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মানিক মিয়া, যুবদল আহবায়ক ফজল আহমদ জনি, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মো. রকিব আলীসহ উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনাকে দলের মনোনয়ন দিতে হবে। তাঁরা বলেন, “আমাদের নেতা, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম ইলিয়াস আলী ও ছাত্রনেতা দিনার আহমদের এখনও সন্ধান মেলেনি। আমরা অন্তবর্তী সরকারের কাছে দাবি জানাই—অতি দ্রুত গুম হওয়া ব্যক্তিদের খোঁজ দেওয়া হোক।
বক্তারা আরও বলেন, দেশের বর্তমান সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

ঠাকুরগাঁওয়ে দয়া করে দেশটাকে বাঁচান,মির্জা ফখরুল।

Next

সুপারি চুরির অভিযোগে শিশুনির্যাতন: সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল, দুই যুবক আটক

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.