1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটির অনুষ্ঠিত সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল তরুণ শ্রমিকের রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে বড়লেখায় প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা পাবেন প্রায় ৫ হাজার অসচ্ছল চা বাগানের শ্রমিক বড়লেখার একজন মানবিক ইউএনও গালিব চৌধুরীর বিদায় বাঘায় অটোরিক্সা চোর গ্রেফতার জগন্নাথপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ১ জগন্নাথপুরে মরহুম ওলিউর রহমান মালেকা জনকল্যান ট্রাষ্টের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরন। পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা

শাহপরাণ (রহ.) থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার ‘বুলেট মামুন’সহ ৩জন গ্রেপ্তার

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

 

মোঃ নাজমুল ইসলাম, প্রতিনিধি, আওয়াজ সিলেটঃ-

সিলেটের শাহপরাণ (রহ.) থানা পুলিশের অভিযানে কুখ্যাত কিশোর গ্যাং লিডার মামুন আহমেদ ওরফে ‘বুলেট মামুন’ (২০) এবং তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে শাহপরাণ (রহ.) থানা এলাকার বালুরচর সোনার বাংলা এলাকা থেকে শাহপরাণ (রহ.) থানা পুলিশের অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে কোতোয়ালী মডেল থানা পুলিশের সদস্যরাও অংশ নেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—
১. মামুন আহমেদ ওরফে বুলেট মামুন (২০), পিতা হারুনুর রশিদ, স্থায়ী ঠিকানা দোয়ারাবাজার উপজেলার কামদাগাঁও, জেলা সুনামগঞ্জ; বর্তমান ঠিকানা বালুরচর সোনার বাংলা, থানা শাহপরাণ (রহ.), সিলেট।
২. সৈয়দ আবির হোসেন (১৮), পিতা আজমল আলী, গ্রাম—বালুরচর, সোনার বাংলা, থানা শাহপরাণ (রহ.), সিলেট।
৩. রায়হান আহমেদ (১৮), পিতা খালেদ আহমদ, গ্রাম—বালুরচর, থানা শাহপরাণ (রহ.), সিলেট।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ‘বুলেট মামুন’ শাহপরাণ (রহ.) থানার তালিকাভুক্ত কুখ্যাত কিশোর গ্যাং লিডার ও সন্ত্রাসী। তিনি বিভিন্ন সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যা চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে সংঘটিত অপরাধসহ মোট ১১টি মামলার আসামি।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন শাহপরাণ (রহ.) থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব