1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
জগন্নাথপুরে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের সহযোগিতা চেয়ে শতবর্ষী হাজী গফুরের সংবাদ সম্মেলন রাজশাহীতে গুরুত্বপূর্ণ স্থানে হামলার আশঙ্কা: ডিআইজি রাবিতে উদ্বৃত্ত টাকা ফেরত দিলো ভিপি বড়লেখা উপজেলা নির্বাচনে জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত জগন্নাথপুরে দেয়াল নির্মাণ করে ৪ পরিবারের চলাচলের রাস্তা বন্ধের অভিযোগটি মিথ্যা বলে দাবী ভূমির মালিকের ওসমানীনগরে আনজুমানে আল-ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার উদ্যোগে প্রবাসী সংবর্ধনা হারিয়ে গেছে হাতে লেখা চিঠি ! ডাকবাক্স থাকে ফাঁকা রাণীশংকৈলে গোপন প্রেমের পরিণতি বিয়ে, দুই সন্তানের ভবিষ্যৎ নিয়ে আলোচনা জ্বালানি তেল আমদানিতে ব্যয় বৃদ্ধি ভোক্তা পর্যায়ে প্রভাব ফেলবে না: বাণিজ্যমন্ত্রী বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি

ওসমানীনগরে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

 

ওসমানীনগর প্রতিনিধি::
সিলেটের ওসমানীনগরে রাষ্ট্র কাঠামো মেরামতের দাবিতে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর থেকে উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার শেরপুর নতুনবাজার, গোয়ালাবাজার, তাজপুর বাজার, সাদিপুর বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস.টি.এম ফখর উদ্দিন, সহ-সভাপতি শাহ এহিয়া, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক মিয়া, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, আব্দুল জমির, সহ-সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু, উপজেলা যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনি, যুগ্ম আহ্বায়ক ইসলাম উদ্দিন ও তাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিব আলী, সাদিপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এস.এম মাসুদ, গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি মন্নান বক্সসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

লিফলেট বিতরণ শেষে আয়োজিত পথসভায় বক্তারা বলেন, সিলেট-২ (বিশ্বনাথ–ওসমানীনগর) আসনের উন্নয়নের রূপকার, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক জননেতা এম ইলিয়াস আলী-এর রেখে যাওয়া আন্দোলন-সংগ্রামের ধারা অব্যাহত রাখতে তাঁর সহধর্মিণী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদী লুনার হাতকে শক্তিশালী করতে হবে।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বক্তারা আরও বলেন,খুব শিগগিরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসবেন এবং আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন।
তাঁরা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন। আগামী জাতীয় নির্বাচনে সিলেট-২ আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদী লুনাকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।
শেষে বক্তারা সকল নেতাকর্মীকে ঘরে ঘরে এই কর্মসূচি পৌঁছে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব