1. info@www.awazsylhet.com : - :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
ওসমানীনগরে স্কুল ড্রেস ছাড়াই কেন্দ্রে পরীক্ষার্থী : পাশে দাঁড়িয়ে প্রশংসায় ভাসছে তালামীয ওসমানীনগরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে সমন্বয় সভা বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন রাজশাহী থেকে সকল বাস চলাচল বন্ধ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত তৃনমুল থেকে বেড়ে উঠা মনোনয়ন বঞ্চিত বিএনপি নেত্রী হাছনার ফেসবুক পোস্ট খেলাফত মজলিস বড়লেখা উপজেলা শাখার দায়ীত্বশীল বৈঠক অনুষ্ঠিত চিকিৎসক ও জনবল সংকটে জহিরপুর আশারকান্দি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ভোগান্তিতে রোগীরা বড়লেখার নতুন ইউএনও’র সাথে উপজেলা জাসাস’র সৌজন্য সাক্ষাৎ

বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তার লুটপাট-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন।

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

মোঃ জাহান মিয়া, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি::
সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে (সোমবার ৬ই সেপ্টেম্বর) দুপুর ২:০০ঘঠিকায় বিশ্বনাথ পৌর শহরে বাসিয়া ব্রীজে উপর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেলোয়ার হোসেন সুমনের অপসারণের দাবিতে উপজেলাবাসীর ব্যানারে মানববন্ধন করেছে সচেতন নাগরিক মহল।

সমাজসেবক বশির আহমদের সভাপতিত্বে ও তরুণ সংগঠক আবদুল কাদির এবং মনোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় । বক্তব্য রাখেন সমাজসেবক আনিছুজ্জামান খান, শিক্ষক হেকিম উদ্দিন, বাবুল কান্তি মেগল, ব্যবসায়ী কাওছার আহমদ তুলাই, আলিম উদ্দিন, সামির আলী, শিহাব উদ্দিন, রাজন খান, সুন্দর আলী।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেলোয়ার হোসেন সুমন অনিয়ম,লোভ ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। দীর্ঘসময় ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম, দুর্নীতি, দায়িত্বে অবহেলা ও সাধারণ রোগীদের সঙ্গে দূর্ব্যবহার করে যাচ্ছেন। স্বাস্থ্য কর্মকর্তা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম, রোগীরা কোন ধরনের চিকিৎসাসেবা পাচ্ছে না অথচ কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। স্বাস্থ্য কর্মকর্তা যোগদানের পর থেকেই স্বাস্থ্যসেবার অনিয়ম চলছে। হাসপাতালজুড়ে অপরিচ্ছন্ন পরিবেশ এবং সিন্ডিকেটের মাধ্যমে পুরো কার্যক্রম নিয়ন্ত্রণ করা হচ্ছে। আমাদের মৌলিক অধিকার বাস্তবায়নে এই দুর্নীতির বিরুদ্ধে আরও জোরালো আন্দোলন গড়ে তোলা হবে।

সিভিল সার্জন ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে এলাকাবাসী দাবি জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার দেলোয়ার হোসেন সুমনকে অপসারণ করতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা দেবে। এলাকার মানুষ দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। এসময় সমাজসেবক মনির মিয়া, চমক আলী, সোনা উদ্দিন, রইছ মিয়া, রাজু মিয়া,ক্বারী সায়েস্ত খান, গোলজার আহমদ, আছাব আলী,ইয়ামিন আহমদ, সাকিব আহমদ, ছিনু মিয়া, মখন মিয়া, আবুল লেইছ, লোকমান আহমদ, আবদুল হান্নান, জুনাব আলীসহ ছাত্র প্রতিনিধি, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব