1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সর্বশেষ :
জগন্নাথপুরে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের সহযোগিতা চেয়ে শতবর্ষী হাজী গফুরের সংবাদ সম্মেলন রাজশাহীতে গুরুত্বপূর্ণ স্থানে হামলার আশঙ্কা: ডিআইজি রাবিতে উদ্বৃত্ত টাকা ফেরত দিলো ভিপি বড়লেখা উপজেলা নির্বাচনে জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত জগন্নাথপুরে দেয়াল নির্মাণ করে ৪ পরিবারের চলাচলের রাস্তা বন্ধের অভিযোগটি মিথ্যা বলে দাবী ভূমির মালিকের ওসমানীনগরে আনজুমানে আল-ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার উদ্যোগে প্রবাসী সংবর্ধনা হারিয়ে গেছে হাতে লেখা চিঠি ! ডাকবাক্স থাকে ফাঁকা রাণীশংকৈলে গোপন প্রেমের পরিণতি বিয়ে, দুই সন্তানের ভবিষ্যৎ নিয়ে আলোচনা জ্বালানি তেল আমদানিতে ব্যয় বৃদ্ধি ভোক্তা পর্যায়ে প্রভাব ফেলবে না: বাণিজ্যমন্ত্রী বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি

ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিলের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি:-
ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিলের দাবীতে জগন্নাথপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।

২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম কর্তৃক ইসলামী বাংকসহ ব্যাংকিং সেক্টরে একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে সারা দেশ থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের দাবীতে ও অদক্ষ কর্মকর্তাদের বাতিলের দাবিতে জামাল উদ্দিন বেলাল এর সভাপতিত্বে ও রেজাউল করিম রিপন এর পরিচালনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচী পালন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ।সোমবার ৬ অক্টোবর সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর পয়েন্টে আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে অবৈধ নিয়োগপ্রাপ্তদের দ্রুত অপসারণের জন্য ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরের কর্তৃপক্ষেের প্রতি আহ্বান জানান সংগঠনটির সদস্যরা।

সমাবেশে বক্তব্য রাখেন, মাহমুদুল হাসান, বৈষম্য বিরোধী ছাত্র নেতা আবু তাহের নাসিম, শিক্ষক মাওলানা জহিরুল ইসলাম, ইসলামী ব্যাংকের গ্রাহক শিবলী সাদিক, লিটন মিয়া, রাহি কামালী, কাউন্সিলর কামাল হোসেন, বৈষম্য বিরোধী নেতা আ হ ম ওয়ালি উল্লাহ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, এস আলম কর্তৃক অবৈধ ভাবে ইসলামী ব্যাংকে চাকুরী প্রার্থীদের চাকুরী দিয়ে ব্যাংকের সেবার মান ধ্বংস করে দিয়েছে। কোনো সেবা চাইলে তারা ঠিকমতো সেবা দিতে পারেন না। তাই এ ধরনের কর্মকর্তাদের অবিলম্বে বহিষ্কার করতে হবে। বক্তারা আরো বলেন, ২০১৭ থেকে ২০২৪ সালের আগষ্ট পর্যন্ত বিভিন্ন পদমর্যাদায় এস আলম অবৈধ ভাবে নিয়োগ দিয়েছে। মেধাবী চাকুরী প্রার্থীদের বাদ দিয়ে নিয়োগ করায় ব্যাংকের শৃঙ্খলা চরমভাবে ধ্বংস করা হয়েছে। বক্তারা সকল অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধার ভিত্তিতে সারা দেশে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেয়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব