1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সর্বশেষ :
প্রবাসে থেকেও সক্রিয় মাহমুদুর রহমান: কারাবন্দী নেতা–কর্মীদের নীরব সহায়ক জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটির অনুষ্ঠিত সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল তরুণ শ্রমিকের রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে বড়লেখায় প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা পাবেন প্রায় ৫ হাজার অসচ্ছল চা বাগানের শ্রমিক বড়লেখার একজন মানবিক ইউএনও গালিব চৌধুরীর বিদায় বাঘায় অটোরিক্সা চোর গ্রেফতার জগন্নাথপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ১ জগন্নাথপুরে মরহুম ওলিউর রহমান মালেকা জনকল্যান ট্রাষ্টের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরন।

ফেঞ্চুগঞ্জে নোহা-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ২৮৯ বার পড়া হয়েছে

ফেঞ্চুগঞ্জে নোহা-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

এ রহমান, ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রতিনিধি আওয়াজ সিলেট।

সিলেটের ফেঞ্চুগঞ্জে নোহা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে সিলেট-মৌলভীবাজার সড়কের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইলাশপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন— সিলেট জেলার মোগলাবাজার থানার চর মোহাম্মদপুর গ্রামের সুফিয়ান ইসলাম নাহিদ (২০) ও মোহাম্মদ সায়েম আহমদ (১৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে দুই বন্ধু মোটরসাইকেলে করে ফেঞ্চুগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে ইলাশপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি নোহা মাইক্রোবাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব