Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

অপরাধ

জকিগঞ্জে ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যা মামলায় শ্যালক সুমন আটক

By আওয়াজ সিলেট
04/10/2025 1 Min Read
0

জকিগঞ্জে ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যা মামলায় শ্যালক সুমন আটক

মোঃ নাজমুল ইসলাম, প্রতিনিধি, আওয়াজ সিলেট

সিলেটের জকিগঞ্জে মুদি ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যা মামলায় নতুন মোড় নিয়েছে। এ ঘটনায় নিহতের শ্যালক হানিফ আহমদ সুমনকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার ঘেচুয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, তদন্তের অংশ হিসেবে হানিফ আহমদ সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে সংশ্লিষ্টতার প্রমাণ মেলে, পরে তাকে আটক করা হয়।

এর আগে, বুধবার বিকেলে উপজেলার কালিগঞ্জ বাজারসংলগ্ন শায়লা স্মৃতি হাসপাতালের পেছনের একটি ধানক্ষেত থেকে নোমান উদ্দিনের (৫০) মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি স্থানীয় কালিগঞ্জ বাজারে মুদি ব্যবসা করতেন। নিখোঁজের তিন দিন পর তার মরদেহ উদ্ধার হয়।

ঘটনার পর থেকে নিহতের পরিবারের কয়েকজন সদস্যকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। বৃহস্পতিবার পর্যন্ত নিহতের স্ত্রী, দুই মেয়ে, শ্যালক ও কয়েকজন নিকটাত্মীয়সহ অন্তত ১০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তদন্তকারী কর্মকর্তারা।

স্থানীয়দের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের অভিযোগ—নোমান উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম, শ্যালক হানিফ আহমদ সুমনসহ পরিবারের কয়েকজন সদস্য হত্যায় জড়িত থাকতে পারেন। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, ঘটনার পর পরিবারের আচরণ ছিল অস্বাভাবিক। বিশেষ করে, বাড়ির সিসি ক্যামেরা সরিয়ে ফেলা এবং মরদেহ উদ্ধারের সময় পরিবারের কেউ থানায় উপস্থিত না থাকা ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে।

উল্লেখ্য, নিহত নোমান উদ্দিন দীর্ঘদিন সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে দুই বছর আগে দেশে ফিরে কালিগঞ্জ বাজারে মুদি ব্যবসা শুরু করেছিলেন।

পুলিশ জানায়, তদন্তের অগ্রগতি দ্রুত হচ্ছে এবং ঘটনার নেপথ্যের কারণ উদ্ঘাটনে আটক সুমনকে গভীরভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

জগন্নাথপুরে কুশিয়ারা নদীর ভাঙ্গন রোধের প্রকল্প লোপাট এলাকাবাসীর মানববন্ধন

Next

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে বিএনপি ও ছাত্রদল যুবদলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.