Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

শারদীয় দূর্গা উৎসব

জগন্নাথপুরে উৎসাহ উদ্দীপনায় দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হলো শারদীয় দুর্গোৎসব

By আওয়াজ সিলেট
02/10/2025 1 Min Read
0

জগন্নাথপুরে উৎসাহ উদ্দীপনায় দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হলো শারদীয় দুর্গোৎসব।

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে জগন্নাথপুরে নলজুর নদীর পাড়ে স্লুইসগেট সংলগ্ন আলখাপনায় জগন্নাথ জিউর মন্দির থেকে ও কুশিয়ারা নদীর পাড়ে রানীগঞ্জ ইউনিয়ন জগন্নাথ আখড়া থেকে হাজারো ভক্ত দেবীকে বিদায় জানাতে জড়ো হয়েছেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দশমীর সকাল থেকেই মান্ডপে মান্ডপে বেজে ওঠে বিদায় বিষাদের করুণ সুর।

প্রথাগত বিশ্বাস অনুযায়ী, প্রতি শরতে শান্তি প্রতিষ্ঠার জন্য দেবী দুর্গা স্বর্গলোক কৈলাস ছেড়ে মর্ত্যে আসেন। নির্ধারিত সময় পর্যন্ত বাবার বাড়িতে কাটানোর পর তিনি আবার কৈলাসে ফিরে যান। এই পাঁচদিন ধরে ভক্তরা দেবীর বন্দনা করেন। বিজয়া দশমীতে পূজা উদযাপনের একটি প্রধান আচার হিসেবে নারীরা সিদুঁর খেলায় অংশ নেন। উপজেলার মণ্ডপ ও মন্দিরে দুর্গার পায়ে সিঁদুর নিবেদন করা হয়, যা ঐতিহ্যবাহী সিঁদুর খেলার অঙ্গ। এই আচারটি দেবী দুর্গার শক্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং হিন্দু নারীরা একে অপরের গায়ে সিঁদুর মাখিয়ে সমৃদ্ধির কামনা করেন। উপজেলার ৩৭টি পূজা মন্ডপ থেকে পৃথক পৃথক ভাবে দুপুর ১২ টা থেকেই প্রতিমা বিসর্জন দেওয়া হয়। বিসর্জনের সময় অনেক ভক্ত অশ্রুসিক্ত হন, আবার অনেকেই এই মুহূর্তটি উদযাপন করতে নেচে-গেয়ে আনন্দ প্রকাশ করেন। বিসর্জন নির্বিঘ্ন ও নিরাপদ করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা প্রদান করা হয়। এবার শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপন করায় পূজা আয়োজক কমিটি সন্তোষ প্রকাশ করেন।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন পরিচালক নির্বাচিত আসিফ আকবর

Next

বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্যরা পূজামন্ডপ পরিদর্শন করলেন

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.