Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সিলেট

আম্বরখানায় ট্রাফিক পুলিশের অভিযানে বিদেশী মুদ্রা, স্বর্ণ ও রূপাসহ দুই চোরাকারবারী গ্রেপ্তার

By আওয়াজ সিলেট
26/09/2025 2 Min Read
0

 

মোঃ নাজমুল ইসলাম, প্রতিনিধি, আওয়াজ সিলেট

সিলেট নগরীর আম্বরখানা পয়েন্টে ট্রাফিক পুলিশের অভিযানে দুই চোরাকারবারীকে আটক করে বিদেশী মুদ্রা, স্বর্ণ, রূপা ও বিভিন্ন মূল্যবান সামগ্রী উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে ট্রাফিক ডিউটিতে নিয়োজিত সার্জেন্ট মোঃ মামুন মিয়া ও সার্জেন্ট মেহেদী হাসান এয়ারপোর্ট রোডের দিক থেকে আসা একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তিকে সন্দেহভাজন মনে করে ধাওয়া করেন। পরবর্তীতে ট্রাফিক পুলিশ বক্সের সামনে স্থানীয় জনতার সহায়তায় মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা পালানোর কারণ সম্পর্কে বারবার ভিন্ন ভিন্ন বক্তব্য দিলে বিষয়টি তাৎক্ষণিকভাবে কোতোয়ালী মডেল থানায় অবহিত করা হয়। পরবর্তীতে রাত্রিকালীন টহল ডিউটিতে থাকা পিএসআই খালেদ হাসান তপু সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনগণ ও সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে আসামীদের দেহ ও হেফাজত থেকে বিভিন্ন চোরাচালান সামগ্রী জব্দ করেন।

আটককৃতরা হলেন
১। জামাল মিয়া (৩৫), পিতা-মৃত রহমত আলী, মহল্লা-আখালিয়া ধানুয়াটারপাড়, থানা-জালালাবাদ, জেলা-সিলেট। বর্তমানে-টিলারগাঁও, থানা-শাহপরাণ (রহঃ), সিলেট।
২। মোঃ আমিন মিয়া (৩৩), পিতা-মুমিন মিয়া, গ্রাম-তাজপুর, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে:

•বাংলাদেশি মুদ্রা ১৯,৫০০ টাকা

•২৩১টি ১ টাকা মূল্যমানের কয়েন

•ভারতীয় রুপি ৩২০ (বাংলাদেশি মূল্য ৪৩৮.৪০ টাকা)

•কাতারি রিয়াল ৩ (বাংলাদেশি মূল্য ১০০.৩২ টাকা)

•পাকিস্তানি রুপি ১ (বাংলাদেশি মূল্য ০.৪৩ টাকা)

•বিভিন্ন দেশের প্রাচীন মুদ্রা ২৭৮টি

•স্বর্ণ সদৃশ্য কানের দুল (আনুমানিক মূল্য ৪৫,০০০ টাকা)

•রূপার চেইন, রিংসহ মূল্যবান ধাতব সামগ্রী

•একটি পুরাতন ল্যাপটপ ও দুটি মোবাইল ফোন

•রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল (চেসিস নং: MD2DSDSZZNCF33098)

•বিভিন্ন সরঞ্জাম (প্লাস, স্ক্রু ড্রাইভার, রেঞ্চ, টেস্টার)

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা (নং: ৪৩, তারিখ: ২৫/০৯/২০২৫ খ্রিঃ) বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর 25(B)/25(D) ধারায় রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

জগন্নাথপুরে কলকলিয়া ইউনিয়নে চোরের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন

Next

শারদীয় দুর্গা পূজায় জগন্নাথপুরের সনাতন ধর্মালম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন রাজু আহমদ

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.