Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সিলেট

সিলেট-২ আসনে খেলাফত মজলিসের নির্বাচনী গণ-জমায়েত সফল করতে জরুরি সভা

By আওয়াজ সিলেট
24/09/2025 2 Min Read
0

 

ওসমানীনগর প্রতিনিধি::

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খেলাফত মজলিস মনোনীত সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ মুনতাসীর আলীর নির্বাচনী গণ-জমায়েত সফল করার লক্ষ্যে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার রাত ৮টায় স্থানীয় হাজীপুরে খেলাফত মজলিস ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এ সভা বসে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার ছাত্র কল্যাণ সম্পাদক ও ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা সাইফুদ্দীন মাজমুন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ওসমানীনগর উপজেলা শাখার প্রচার সম্পাদক হাফিজ রায়হান আহমদ।

আলোচনায় আগামী ৩০ সেপ্টেম্বরের গণ-জমায়েতে সর্বোচ্চ জনসমাগম নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে বিশেষ দাওয়াতি কার্যক্রম, সাংগঠনিক সমন্বয় বৃদ্ধি এবং প্রচারণায় নতুন উদ্দীপনা সৃষ্টির সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস ওসমানীনগর উপজেলা শাখার নির্বাহী সদস্য হাফিজ আব্দুল্লাহ কাপ্তান। আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন শাখার সহ-সভাপতি ক্বারী নুরুল আমিন ও মাওলানা ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা শিব্বির আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ওলিউর রহমান, বায়তুলমাল সম্পাদক হাফিজ আতিক আহমদ, সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা জুবের আহমদ, নির্বাহী সদস্য আব্দুল হক ও মৌলভী আলমাস আহমদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড পরিচালক হাফিজ আব্দুল মতিন, ছাত্র মজলিসের সভাপতি কে.এম ইসলাম, ইউনিয়ন ছাত্র মজলিসের দায়িত্বশীল মুহাম্মদ মুতাহির আলী, তাহমিদ হাসান ও মাহিদ আহমদ প্রমুখ।

অতিথিরা বলেন, দেশের উন্নয়ন ও জনগণের অধিকার রক্ষায় দক্ষতা ও সততা অপরিহার্য। সৎ ব্যক্তি দুর্নীতি থেকে দূরে থেকে জনস্বার্থকে অগ্রাধিকার দেন, আর দক্ষ ব্যক্তি দেশের সমস্যাগুলো সঠিকভাবে বিশ্লেষণ করে বাস্তবসম্মত সমাধান দিতে পারেন। তাই জাতীয় সংসদে সৎ ও দক্ষ মানুষদের পাঠানো প্রয়োজন, যারা স্বচ্ছতা বজায় রেখে জনগণের কল্যাণে কাজ করবেন। বক্তারা মনে করেন, মুহাম্মদ মুনতাসীর আলী সেই যোগ্যতাই ধারণ করেন।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

জগন্নাথপুরে রঙ-তুলির আচঁড়ে দেবী দুর্গাকে সাজাতে ব্যস্ত সময় পাড় করছেন মৃৎশিল্পীরা

Next

সিলেটে এক্সিবিশনে হাজির হচ্ছে “Faiza’s Corner

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.