Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সারা দেশ

জগন্নাথপুরে রঙ-তুলির আচঁড়ে দেবী দুর্গাকে সাজাতে ব্যস্ত সময় পাড় করছেন মৃৎশিল্পীরা

By আওয়াজ সিলেট
24/09/2025 2 Min Read
0

 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সারা দেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর কয়েকদিন বাদেই দেবী দুর্গা আসছেন। দুর্গোৎসবকে কেন্দ্র করে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে সাজ সাজ রব। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্যই দেবী দুর্গার স্বর্গ থেকে আগমন ঘটেছিল মর্ত্যলোকে। এরই ধারাহিকতায় হিন্দু ধর্মাবলম্বীরা প্রতি বছর শারদীয় উৎসব হিসেবে দুর্গাপূজা উদযাপন করে আসছেন। উৎসব সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। শিল্পীদের হাতের ছোঁয়ায় মাটির প্রতিমা হয়ে উঠছে অপরূপ। একই সঙ্গে দুর্গোৎসবকে পরিপূর্ণ করতে দিনরাত মন্দিরগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি।

পূজা উপলক্ষে চারিদিকে ঘিরে আলোকসজ্জা, মেলার আয়োজন, আরতি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সব প্রস্তুতি প্রায় শেষের পথে। দেবী দুর্গাকে বরণ করে নিতে মন্ডপে মন্ডপে চলছে নানা প্রস্ততি। দেবী দুর্গা আগমনে অপেক্ষা ও কবে দেবী দূর্গা আগমন ঘটবে সে আশায় প্রহর গুনছেন সনাতন ধর্মাবলম্বীরা। তছাড়া উৎসবকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থার দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

সনাতনী ধর্মাবলম্বীদের মতে, দুর্গাপূজার প্রধান অনুষঙ্গ দেবী দুর্গার প্রতিমা। ধর্মের প্রতি বিশ্বাস, দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্যই স্বর্গ থেকে মর্ত্যলোকে দেবী দুর্গার আগমন ঘটে। এরই ধারাবাহিকতায় সনাতন ধর্মাবলম্বীরা প্রতিবছর শারদীয় উৎসব হিসেবে দুর্গাপূজা উদযাপন করে আসছে।

এই উৎসবকে ঘিরে শিল্পীরা প্রতিমার গায়ে শেষ তুলির আঁচড় টানতে ব্যস্ত সময় পার করছেন। কাদামাটি, বাঁশ, খড়, সুতলি দিয়ে শৈল্পিক ছোঁয়ায় গড়ে তোলা হয়েছে দেবী দুর্গার প্রতিমা। দম ফেলার সময় নেই কারিগরদের। সুনিপুণ হাতে মাটি ও রংতুলির ছোঁয়ায় দেবীকে রাঙিয়ে তুলতে ব্যস্ত শিল্পীরা। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছেন তারা। নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে দেবী দুর্গা, লক্ষ্মী সরস্বতী, কার্তিক, অসুরসহ বিভিন্ন দেব-দেবীর মূর্তি। মণ্ডপগুলোতে চলছে প্রতিমা তৈরি ও শেষ সময়ের সাজসজ্জা।

শিল্পীরা জানান, প্রতিবছরই তারা অধীর আগ্রহে দেবী দুর্গার প্রতিমা তৈরির কাজের অপেক্ষায় থাকেন। পূজা শুরুর আর মাত্র কয়েকটা দিন বাকি। দম ফেলার সময় নেই। এর মধ্যেই দেবী দুর্গার প্রতিমা তৈরির প্রায় কাজ শেষ হয়েছে। শুধু জীবিকার জন্যই নয়, দেবী দুর্গার প্রতিমা তৈরির সঙ্গে জড়িয়ে রয়েছে তাদের ধর্মীয় অনুভূতি, ভক্তি আর ভালোবাসা। তাইত দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন দেবী দুর্গা আগমন ঘটবে বলে।

জগন্নাথপুর উপজেলা পুজা উদযাপন কমিটির সদস্য সচিব বিভাষ দে ও জগন্নাথপুর পৌর সদস্য সচিব দ্বীপক কুমার দেব বলেন, দেবী দুর্গাকে বরণ করে নিতে মন্ডপে মন্ডপে চলছে প্রস্ততি। এ বছর বান্দরবান ৭টি উপজেলায় ৩৭টি সর্বজনীন পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তাছাড়া এই উৎসবকে ঘিরে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তার জোরদার করা হয়েছে বলে জানান।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

সুনামগঞ্জে পুলিশের অভিযানে ৯০ বোতল বিদেশি মদ উদ্ধার গ্রেফতার ১,

Next

সিলেট-২ আসনে খেলাফত মজলিসের নির্বাচনী গণ-জমায়েত সফল করতে জরুরি সভা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.