1. info@www.awazsylhet.com : - :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসনের নিন্দা রাশিয়া-চীনের, অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হিসেবে নিয়োগ পেলেন মাহফুজুর রহমান মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই বড়লেখায় অবৈধ বালু উত্তোলন:৫০ হাজার টাকা জরিমানা জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর কর্মী কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাজ্যের আশ্রয়নীতিতে বড় পরিবর্তনের ঘোষণা ফেঞ্চুগঞ্জ কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় প্রস্তুত ট্রাম্প ছাতকে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু

সুনামগঞ্জে পুলিশের অভিযানে ৯০ বোতল বিদেশি মদ উদ্ধার গ্রেফতার ১,

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

 

অভিজিৎ হাজং প্রতিনিধি আওয়াজ সিলেট
সুনামগঞ্জের জামালগঞ্জে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ এক কুখ্যাত মাদক সম্রাটকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত ব্যক্তির নাম মো. রাসেল মিয়া (২৫)। তিনি উপজেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে জামালগঞ্জ থানা পুলিশের একটি দল রাসেল মিয়ার বসতঘরে হানা দেয়। তল্লাশিতে ৯০ বোতল বিদেশি ‘AC BLACK’ মদ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই রাসেলকে আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জামালগঞ্জ থানার এসআই পঙ্কজ ঘোষ। তার সঙ্গে ছিলেন এএসআই সুখময় দত্তসহ সঙ্গীয় ফোর্স।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জামালগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব