1. info@www.awazsylhet.com : - :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসনের নিন্দা রাশিয়া-চীনের, অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হিসেবে নিয়োগ পেলেন মাহফুজুর রহমান মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই বড়লেখায় অবৈধ বালু উত্তোলন:৫০ হাজার টাকা জরিমানা জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর কর্মী কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাজ্যের আশ্রয়নীতিতে বড় পরিবর্তনের ঘোষণা ফেঞ্চুগঞ্জ কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় প্রস্তুত ট্রাম্প ছাতকে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু

বিশ্বম্ভরপুরে র‌্যাবের বিশেষ অভিযানে বিদেশী মদসহ যুবক আটক

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

 

অভিজিৎ হাজং প্রতিনিধি আওয়াজ সিলেট :

সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় র‌্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদসহ এক যুবককে আটক করেছে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ। আটককৃত যুবকের নাম মোঃ হারুন অর রশিদ (২১)।

র‌্যাব সূত্রে জানা যায়, ২১ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ রাত ৯টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বম্ভরপুর উপজেলার মথুরকান্দি বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সলুকাবাদ ইউনিয়নের উত্তর কাপনা গ্রামের মৃত ইছাম উদ্দিনের বাড়ির উত্তর পাশে গুচ্ছগ্রাম-জিগাতলা সড়কে সন্দেহজনকভাবে অবস্থান করার সময় হারুন অর রশিদকে আটক করা হয়েছে।

হারুন অর রশিদের কাছে থাকা একটি খাকি রঙের কার্টুন ও একটি সাদা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে মোট ১০৪ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ বিদেশী মদ উদ্ধার করে র‌্যাব। উদ্ধারকৃত মদগুলোর মধ্যে ছিল.
১১টি কাচের বোতল (৩৭৫ মি.লি.) ৪৬টি প্লাস্টিক বোতল (৩৭৫ মি.লি.) ৪৭টি প্লাস্টিক বোতল (১৮০ মি.লি.)
সব মিলিয়ে উদ্ধারকৃত মদের পরিমাণ প্রায় ২৯.৮৩৫ লিটার, যার আনুমানিক বাজারমূল্য ৮৯ হাজার ৫০৫ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হারুন অর রশিদ স্বীকার করে যে, সে সীমান্ত এলাকা থেকে এই মদ সংগ্রহ করেছে। স্থানীয় বাজারে বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে মদগুলো সংরক্ষণ করেছিল বলেও র‌্যাবকে জানায়।

র‌্যাব জানায়, আটক যুবকের বিরুদ্ধে The Special Powers Act 1974, Section 25-B(2) ধারায় মামলা রুজু করে তাকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯, সুনামগঞ্জের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, মাদক ও অবৈধ পণ্যের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় অবৈধভাবে মদ ও মাদক চোরাচালানের বিরুদ্ধে কঠোর নজরদারি জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব