Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

প্রবন্ধসিলেট

আবাসিক হোটেল মালিকদের সাথে এসএমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

By আওয়াজ সিলেট
15/09/2025 2 Min Read
0

 

মোঃ নাজমুল ইসলাম, প্রতিনিধি, আওয়াজ সিলেট

“জিনিয়া অ্যাপস” ব্যবহারে উৎসাহ প্রদান।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উদ্যোগে আবাসিক হোটেল মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৩টায় পুলিশ লাইন্স হলরুমে নবনিযুক্ত পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় হোটেল মালিকরা তাদের বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন। পুলিশ কমিশনার উত্থাপিত বিষয়গুলোর সমাধানে আশ্বাস প্রদান করেন এবং নিরাপদ ও আধুনিক নগর গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

পুলিশ কমিশনার বলেন, শহরে আগত পর্যটক ও বোর্ডারদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক মোবাইল অ্যাপস ব্যবহারের উদ্যোগ নেয়া হচ্ছে। এ অ্যাপসের মাধ্যমে বোর্ডাররা আগেই রেজিস্ট্রেশন করে হোটেল বুকিং করতে পারবেন, যা হয়রানি কমানোর পাশাপাশি নিরাপত্তা নেটওয়ার্কের আওতায় আনবে।

তিনি আরও বলেন, সিলেটে আগত পর্যটকরা অনেক সময় গাড়ি ভাড়া, চুরি ও ছিনতাইয়ের মতো সমস্যার মুখোমুখি হন। হোটেল মালিকরা যদি তাদের সহযোগিতা করেন, তবে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত হবে এবং হোটেল ব্যবসাও সমৃদ্ধ হবে।

সভায় “জিনিয়া অ্যাপস”-এর গুরুত্ব তুলে ধরে পুলিশ কমিশনার জানান, নগরবাসী যেকোনো বিপদের সময় এ অ্যাপসের মাধ্যমে এক ক্লিকেই পুলিশের সাহায্য চাইতে পারবেন।

হোটেল মালিকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন—

•প্রতিটি হোটেলের রিসেপশন ও গুরুত্বপূর্ণ স্থানে কার্যকর সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে।

•বোর্ডারদের এনআইডি বা জন্মনিবন্ধন যাচাই করে রুম বরাদ্দ দিতে হবে। পরিচয়পত্র না থাকলে পুলিশ ক্লিয়ারেন্স নিতে হবে।

•অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপন ও এর মেয়াদ নিয়মিত পরীক্ষা করতে হবে।

•অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে হোটেলগুলোকে কঠোরভাবে আইন মেনে পরিচালনা করতে হবে।

তিনি সতর্ক করে বলেন, সামান্য লাভের আশায় অপরাধীদের আশ্রয় দিলে শহরের সুনাম ক্ষুণ্ন হবে। আইন মেনে হোটেল পরিচালনা করলে যেমন পরিবেশ সুন্দর থাকবে, তেমনি ব্যবসাও লাভবান হবে।

সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ আবাসিক হোটেল মালিকরা উপস্থিত ছিলেন।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

তিতাস গ্যাসের প্রকৌশলী আনিসুর রহমান মিলনের ইন্তেকাল

Next

জগন্নাথপুরে রানীগঞ্জ সেতুতে বাতি জ্বলেনা ঝুকিতে রাতের চলাচল বাড়ছে অপকর্ম।

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.