Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

প্রবন্ধসিলেট

বিশ্বম্ভরপুরে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মসূচির আওতায় কর্মশালা অনুষ্ঠিত

By আওয়াজ সিলেট
11/09/2025 1 Min Read
0

 

অভিজিৎ হাজং বিশ্বম্ভরপুর প্রতিনিধি আওয়াজ সিলেটঃ-

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার, ১০ সেপ্টেম্বর সকাল ১১:৩০ মিনিটে উপজেলা পরিষদের গণমিলনায়তনে ব্র্যাক-এর উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় অংশগ্রহণ করেন উপজেলার পাঁচটি ইউনিয়নের ৪৫ জন প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবক।

কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মেরিনা দেবনাথ। তিনি তার বক্তব্যে বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগণের পাশে দাঁড়াতে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের দ্রুত ও কার্যকর সহায়তা অনেক জীবন বাঁচাতে পারে।”

কর্মশালায় দুর্যোগকালীন স্বাস্থ্যসেবা, উদ্ধার কার্যক্রম ও জরুরি সহায়তা প্রদানের কৌশল হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের শেখানো হয়। পরে উপজেলা ফায়ার সার্ভিস চত্বরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ প্রতিরোধ ও উদ্ধার তৎপরতা নিয়ে একটি মহড়াও অনুষ্ঠিত হয়।

কর্মসূচি পরিচালনা করেন ব্র্যাক-এর জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মসূচির অফিসার এস.এম. তরিকু ল ইসলাম। উপস্থিত ছিলেন—

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন চন্দ্র বর্মণ,ব্র্যাক স্বাস্থ্য প্রকল্পের এলাকা ব্যবস্থাপক শাহ আলম,ব্র্যাক বিশ্বম্ভরপুর শাখার ব্যবস্থাপক সাদেক হোসেন,উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আবু হাসনাথ সরকার,ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলী হায়দার,প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মণ প্রমুখ।

আয়োজকরা জানান, এ ধরনের কর্মশালা দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতিমূলক পদক্ষেপ হিসেবে স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

সিলেটের গোলাপগঞ্জে রাস্তা থেকে তুলে নিয়ে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

Next

জগন্নাথপুরে কৃষির পাশাপাশি হাঁস পালনে বেকারত্ব দুর করে পেয়েছে স্বচ্ছলতা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.