Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সিলেট

তাহিরপুরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ১৬ জনের কারাদণ্ড

By আওয়াজ সিলেট
09/09/2025 2 Min Read
0

 

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগে বড় ধরনের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার মাটিয়ান হাওর ও কলাগাঁও ছড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানটির নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মানিক। অভিযানে তাহিরপুর থানা পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন।

অভিযান চলাকালে কলাগাঁও ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ১৭ জনকে আটক করা হয়। এসময় ০২টি নৌকা এবং আনুমানিক ৬০০ ফুট বালিও জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী আটককৃত ১৬ জনকে ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অপর একজনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় মুক্তি দেওয়া হয়। আটক নৌকা এবং জব্দকৃত বালি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেনের জিম্মায় রাখা হয়েছে।

আটককৃতদের নামের তালিকা ১। মোশাহিদ (২৫), পিতা-মৃত আব্দুল আজিদ, সাং-জামালপুর ২। মোঃ আনোয়ার হোসেন (২৫), পিতা-মোঃ রঙ্গু মিয়া, সাং-বাশতলা ৩। মোঃ ইজাজুল (১৯), পিতা-মোঃ সাজিনুর ৪। মোঃ আজিম উল্লাহ (২৩), পিতা-মৃত মহিউদ্দিন ৫। মোঃ রুবেল মিয়া (২২), পিতা-মোঃ আতাবুর রহমান ৬। হেলামিন (২৪), পিতা-মৃত মোঃ হালু মিয়া ৭। মোঃ খসরু (২৩), পিতা-মোঃ সামসুল নূর ৮। মোঃ জাহিদুল ইসলাম (২৪), পিতা-মোঃ আসাদ নূর ৯। মোঃ কবির হোসেন (৩০), পিতা-মোঃ আসাদ নূর ১০। মোঃ হোসাইন (২৯), পিতা-মোঃ জমির হোসেন ১১। সাগর (১৯), পিতা-মোঃ মর্তুজ আলী ১২। মোঃ এবাদুল (১৯), পিতা-মোঃ আসাদ নূর ১৩। মোঃ জুবায়েল (১৯), পিতা-মোঃ আতাউর রহমান ১৪। আমিন (২২), পিতা-মোঃ ফালু মিয়া ১৫। মোঃ আবিদ নূর (১৯), পিতা-মোঃ আরজ আলী ১৬। মোঃ সাজারুল হোসেন (২০), পিতা-মোঃ আব্দুল আলী, সবাই তাহিরপুর থানার জামালপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে যৌথ অভিযান পরিচালনা করে ১৭ জনকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৬ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং একজনকে মুচলেকায় মুক্তি দেওয়া হয়েছে। আটক নৌকা ও বালি থানায় জিম্মায় রাখা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মানিক বলেন, হাওর ও নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সরকারি অনুমোদন ছাড়া কেউ বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

শিলডোয়ার সীমান্ত এলাকায় টাস্কফোর্স অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য আটক।

Next

ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.