Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সিলেট

শিলডোয়ার সীমান্ত এলাকায় টাস্কফোর্স অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য আটক।

By আওয়াজ সিলেট
09/09/2025 1 Min Read
0

 

 

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের শিলডোয়ার সীমান্ত এলাকায় ভারতীয় অবৈধ পণ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসনের নেতৃত্বে একটি টাস্কফোর্স দল।

অদ্য ৮ সেপ্টেম্বর,সোমবার বেলা ১ টা থেকে বিকাল ৪ টা ৩০ মিনিট পর্যন্ত ধনপুর ইউনিয়ন চিনাকান্দি বিজি ক্যাম্পের সামনের রাস্তায় দীর্ঘ সময় ধরে এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেরিনা দেবনাথ।

অভিযানে ভারত থেকে চোরাইপথে আসা ১১০ কেজি জিরা, ২৬৩ কেজি ফুচকা এবং ৩০ বস্তা চিনি আটক করা হয়। এসময়ে টাস্কফোর্সকে সহায়তা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ এবং আনসার বাহিনী।

ইউএনও মেরিনা দেবনাথ বলেন, “সীমান্তবর্তী এলাকাগুলো দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য প্রবেশের চেষ্টা প্রতিনিয়ত চলছে। এসব বন্ধে প্রশাসনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। আইন অনুযায়ী এসব পণ্যের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়রা জানান, শিলডোয়ার একটি স্পর্শকাতর সীমান্ত এলাকা হওয়ায় চোরাচালান চক্র এ এলাকাকে প্রায়ই ব্যবহার করে থাকে। তবে প্রশাসনের এমন সক্রিয় ভূমিকায় তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির শপথ গ্রহণ ও আলোচনা সভা সম্পন্ন

Next

তাহিরপুরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ১৬ জনের কারাদণ্ড

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.