1. info@www.awazsylhet.com : - :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
তোফায়েল আহমেদের জানাজা ও শেষ শ্রদ্ধা নিয়ে বিতর্ক: ‘মানসিকতার সংস্কারও জরুরি’ কালের আবর্তে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী মাটির ঘর জগন্নাথপুরে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ পরবর্তী খাদ্য সামগ্রী বিতরন ঠাকুরগাঁওয়ে হরিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন রাজশাহীতে মাদকব্যবসায়ী গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, স্বামী পলাতক কুষ্টিয়া থেকে রাজশাহী এসে নিখোঁজ রুগী বড়লেখার পরীকুন্ড ঝর্ণা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল,বাড়ছে ভিড় জগন্নাথপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদত বার্ষিকী উদযাপন

জকিগঞ্জে পুলিশের অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

 

মোঃ নাজমুল ইসলাম, প্রতিনিধি, আওয়াজ সিলেট

সিলেট জেলার জকিগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪,০০০ (চার হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক ১৪ লাখ টাকা।

সিলেট জেলা পুলিশ দীর্ঘদিন ধরে মাদকবিরোধী অভিযান, অপরাধ দমন, চোরাচালান রোধ এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর সোয়া পাঁচটায় জকিগঞ্জ থানার একটি আভিযানিক দল নিয়মিত টহল ডিউটির সময় কুশিয়ারা নদীর ডাইক এলাকা সংলগ্ন বাবুর বাজারগামী সিএনবি রাস্তায় সন্দেহভাজন কয়েকজনকে পালানোর চেষ্টা করতে দেখে এবং একজনকে আটক করে।

আটককৃত ব্যক্তির নাম মোঃ রায়হান উদ্দিন রেহান (৪৫)। তিনি জকিগঞ্জ সদর ইউনিয়নের লালগ্রাম এর মৃত মখদ্দছ আলীর পুত্র। তল্লাশিকালে তার দেহ থেকে ৪,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ টাকা। এ ঘটনায় জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব