Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সিলেট

ওসমানীনগরে ওসমানীর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

By আওয়াজ সিলেট
04/09/2025 1 Min Read
0

বিগত সরকার ওসমানীর অবদানকে যথাযথ মর্যাদায় তুলে ধরেনি
ওসমানীনগরে ওসমানীর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তারা

জিতু আহমদ আওয়াজ সিলেট ওসমানীনগর প্রতিনিধি ::

মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেটের ওসমানীনগরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতির আয়োজনে উপজেলার গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদের সভাপতিত্বে এবং বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতির শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অধ্যক্ষ নাজমুল আনসারির পরিচালনায় সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর অবদান ও বীরত্বগাথা স্মরণ করেন।
বক্তারা বলেন, স্বাধীন বাংলাদেশ অর্জনের পেছনে ওসমানীর নেতৃত্ব ও দৃঢ় সিদ্ধান্ত ছিল অনন্য। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিগত সরকারসমূহ এমএজি ওসমানীর অবদানকে যথাযথ মর্যাদায় তুলে ধরেনি। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এবং ওসমানীর আদর্শে উদ্বুদ্ধ করতে আগামীতে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে বলেও ঘোষণা দেন আয়োজকরা।
সভায় বক্তব্য রাখেন—বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ গিয়াস উদ্দিন আহমদ, বালাগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ সুরাব আলী,বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. জাহেদুর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ আলাউর রাহমান, সাংবাদিক এমএ মতিন,ওসমানীনগর পুস্তক ও প্রকাশক সমিতির সভাপতি বশির আহমদ,গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক সাবরিনা জাহান,সহকারী অধ্যাপক ইব্রাহিম কয়েস,নিশেন্দু পোদ্দার।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

জগন্নাথপুর উপজেলা বিএনপি আয়োজনে শহীদ জিয়া প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

Next

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পৌর বিএনপি’র উদ্যোগে ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.